2 US Fighter Jets Collide: মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ভেঙে চুরমার ২ মার্কিন ফাইটার জেট, তারপর?

মাঝ আকাশে ভয়ঙ্কর দুর্ঘটনা। আমেরিকার আইডাহোর মাউন্টেন এয়ার ফোর্স বেসে রবিবার মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয় দু'টি মার্কিন যুদ্ধবিমানের। একটি এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনার জেরে পুরো এয়ার বেসে লকডাউন জারি করা হয়েছে।

Advertisement
মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ভেঙে চুরমার ২ মার্কিন ফাইটার জেট, তারপর?আমেরিকার ২ ফাইটার জেটে সংঘর্ষ
হাইলাইটস
  • মাঝ আকাশে ভয়ঙ্কর দুর্ঘটনা
  • আমেরিকার আইডাহোর মাউন্টেন এয়ার ফোর্স বেসে রবিবার মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয় দু'টি মার্কিন যুদ্ধবিমানের
  • একটি এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা হয়

মাঝ আকাশে ভয়ঙ্কর দুর্ঘটনা। আমেরিকার আইডাহোর মাউন্টেন এয়ার ফোর্স বেসে রবিবার মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয় দু'টি মার্কিন যুদ্ধবিমানের। একটি এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনার জেরে পুরো এয়ার বেসে লকডাউন জারি করা হয়েছে।

এই এয়ারবেসে ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’ চলছিল। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পরই দ্রুত সেখানে পৌঁছে যায় এমার্জেন্সি দল। দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়।

দুর্ঘটনায় জড়িত ছিল মার্কিন নৌবাহিনীর দু'টি ইএ-১৮জি গ্রোলার যুদ্ধবিমান। এয়ার বেস থেকে প্রায় দুই মাইল দূরে ভেঙে পড়ে বিমান দু’টি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

নিরাপদে বেরিয়ে আসেন ক্রু সদস্য
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আকাশে সংঘর্ষের পর দু'টি বিমান ভেঙে টুকরো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই চারটি প্যারাশ্যুট মাটির দিকে নামতে দেখা যায়। পরে এয়ার শো থেকে জানান হয়, ওই বিমানগুলির চারজন ক্রু সদস্যই নিরাপদে ইজেক্ট করছেন। 

পরে দুর্ঘটনা নিয়ে মুখ খোলে মার্কিন নৌবাহিনীও। তারা জানায়, মাঝ আকাশে সংঘর্ষের পর চারজন ক্রুই নিরাপদে বেরিয়ে এসেছেন।

ইউনাইটেড স্টেট নেভি জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখনও ঘটনাস্থলে রয়েছে উদ্ধারকারী দল। এই প্রসঙ্গে এক মুখপাত্র রয়টার্সকে বলেন, 'এমার্জেন্সি সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শুরু হয়েছে। আরও তথ্য পরে জানানো হবে।'

এই দুর্ঘটনার পর রবিবারের বাকি সব অনুষ্ঠান বাতিল করা হয়। মাউন্টেন হোম পুলিশ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এয়ার বেসে লকডাউন জারি করা হয়েছে।

প্রসঙ্গত, আট বছর পর এই উইকএন্ডে ফের শুরু হয়েছিল ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’। যুদ্ধ বিমানের 'দুঃসাহসিক খেলা' দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রায় দু’বছর ধরে এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনার পর ফের সামনে এসেছে মাউন্টেন হোম এয়ারবেসের অতীতের দুর্ঘটনার স্মৃতি। ২০১৮ সালে একটি এয়ার শো চলাকালীন রানওয়েতে ভেঙে পড়ে একটি বিমান। সেই দুর্ঘটনায় এক হ্যাং গ্লাইডার পাইলটের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০০৩ সালে এই বিমান ঘাঁটিতে এয়ার শো চলাকালীন একটি থান্ডারবার্ডস জেট ভেঙে পড়ে। তবে সেখানে পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করে প্রাণে বেঁচে যান।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement