থাইল্যান্ডে উত্তেজনা থাইল্যান্ডেল স্কুলে বন্দুকবাজের হামলা। বুধবার দক্ষিণ থাইল্যান্ডের হাট ইয়াই জেলার একটি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটে। হামলাকারীকে আটক করা হয়েছে।
অভিযোগ, ওই হামলাকারী একাধিক জনকে পণবন্দি করেছিল। তবে এখন তাদের মুক্ত করা হয়েছে। এই খবর জানিয়েছেন পুলিশের এক কর্মকর্।
স্থানীয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, বুধবার সোংখলা প্রদেশের হাট ইয়াইয়ের পাটোংপ্রথানকিরিওয়াত স্কুলে ১৮ বছর বয়সী এক যুবক সশস্ত্র অবস্থায় প্রবেশ করে। তারপরই হামলা চালায়। ডেপুটি সুপারিনটেনডেন্ট উইচিয়ান সোবুন রয়টার্সকে বলেন, 'আক্রমণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।'
পুলিশের আর এক কর্মকর্তার মতে, এই ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন। এর আগে ২০২২ সালে, একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা দেশের পূর্বাঞ্চলের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি দিয়ে হামলা চালিয়েছিল। সেখানে ২২ জন শিশুও ছিল।
বুধবার দক্ষিণ থাইল্যান্ডের হাট ইয়াই শহরে গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিকেল ৪:৪৫ মিনিটের দিকে ১৮ বছর বয়সী ওই যুবক প্রাথানকিরিওয়াত স্কুলে গুলি চালায়। প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় স্কুল পরিচালক এবং একজন ছাত্র গুরুতর জখম হয়েছেন। তবে আরও কেউ জখম হয়েছেন কি না জানা যায়নি। হামলাকারীকে আটক করা হয়েছ।
বিশেষ দ্রষ্টব্য : প্রাথমিকভাবে ২২ শিশু সহ ৩৪ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। তবে, সাম্প্রতিক আপডেটে জানা গেছে, সেই তথ্যটি ভুল। নতুন-সহ খবর আপডেট করা হয়েছে।