ইরান যুদ্ধের সবচেয়ে বড় খবর, ৪৯ দিন পর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে গেল

ইরান যুদ্ধকে ঘিরে বড় আপডেট সামনে এসেছে। প্রায় ৪৯ দিন পর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়ার ঘোষণা করেছে ইরান। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী।

Advertisement
ইরান যুদ্ধের সবচেয়ে বড় খবর, ৪৯ দিন পর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে গেল
হাইলাইটস
  • ইরান যুদ্ধকে ঘিরে বড় আপডেট সামনে এসেছে।
  • প্রায় ৪৯ দিন পর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়ার ঘোষণা করেছে ইরান।

ইরান যুদ্ধকে ঘিরে বড় আপডেট সামনে এসেছে। প্রায় ৪৯ দিন পর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়ার ঘোষণা করেছে ইরান। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী।

ইরানের দাবি, ইজরায়েল-লেবানন সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, যার জেরে আবার এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খুলে দেওয়া সম্ভব হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর থেকেই এই প্রণালী দিয়ে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারেও তার প্রভাব পড়েছিল। অবশেষে তা পুনরায় চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিভিন্ন দেশ ও বাণিজ্য মহল।

আমেরিকা ও ইজরায়েল প্রথমে ২৮ ফেব্রুয়ারি ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। সেই দিন থেকে হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল ব্যাহত হয়। এর কয়েকদিন পর ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। 

POST A COMMENT
Advertisement