Missile Attack In Israel: ইজরায়েলের বিমানবন্দরে হামলা হুথির, আবুধাবিতে ভারতের বিমান নামতে বাধ্য হল

রবিবার ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর দিল্লি থেকে তেল আভিভগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে আবুধাবিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, AI139 নম্বরের ফ্লাইটটি আবুধাবিতে ঘুরিয়ে দেওয়া হয়।

Advertisement
ইজরায়েলের বিমানবন্দরে হামলা হুথির, আবুধাবিতে ভারতের বিমান নামতে বাধ্য হলইজরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথির, এয়ার ইন্ডিয়ার বিমান নামল আবুধাবিতে
হাইলাইটস
  • যাত্রীদের টিকিট রিসিডিউল ক্ষেত্রে এককালীন ছাড় দেওয়া হবে
  • টিকিট বাতিলের ক্ষেত্রে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে

রবিবার ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর দিল্লি থেকে তেল আভিভগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে আবুধাবিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, AI139 নম্বরের ফ্লাইটটি আবুধাবিতে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটি আবুধাবিতে অবতরণ করেছে এবং শীঘ্রই দিল্লিতে ফিরে আসবে।

৬ মে পর্যন্ত তেল আভিভে কোনও ফ্লাইট চলবে না। এয়ার ইন্ডিয়া তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ৬ মে পর্যন্ত তেল আভিভে সংস্থার কোনও নামবে না ও উড়বে না। বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন যে গ্রাউন্ড স্টাফরা যাত্রীদের সম্ভাব্য সকল সাহায্য করছেন। তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।

৩ থেকে ৬ মে ২০২৫ সালের মধ্যে ফ্লাইট বুক করা যাত্রীদের টিকিট রিসিডিউল ক্ষেত্রে এককালীন ছাড় দেওয়া হবে অথবা টিকিট বাতিলের ক্ষেত্রে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। এয়ার ইন্ডিয়া স্পষ্ট করে জানিয়েছে যে যাত্রী এবং ক্রু সদস্যদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেতানিয়াহু একটি বৈঠক ডেকেছেন

হুথি বিদ্রোহীরা বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। এর পরে নেতানিয়াহু সন্ধ্যা ৭টায় তাঁর মন্ত্রিসভার সঙ্গে একটি বৈঠক করবেন। বলা হচ্ছে যে নেতানিয়াহু এই বৈঠকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে তাঁর পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। রবিবার, হুথি বিদ্রোহীরা ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে। ইজরায়েলি নিরাপত্তা বাহিনী এই আক্রমণ থামাতে ব্যর্থ হয় এবং ক্ষেপণাস্ত্রটি বেন গুরিয়ন বিমানবন্দরে পড়ে। তবে, ক্ষেপণাস্ত্র হামলার আগে বিমানবন্দরে বিমান ওঠা নামা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই হামলায় ৬ জন সামান্য আহত হয়েছেন।

POST A COMMENT
Advertisement