'আপনার সেবায় মোজতবা হাজির', মিসাইলে লিখে ইজরায়েলে আক্রমণ ইরানের নয়া প্রধানের

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোজতবাকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে ইজরায়েলও হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের নতুন যে নেতাই নির্বাচিত হোক না কেন, তাঁকে খুন করা হবে। 

Advertisement
'আপনার সেবায় মোজতবা হাজির', মিসাইলে লিখে ইজরায়েলে আক্রমণ ইরানের নয়া প্রধানের   এই সেই মিসাইল
হাইলাইটস
  • খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হয়েছেন তাঁর ছেলে মোজতবা খামেনেই
  • তিনিও যে বাবার পথেই আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখবেন, সেই বার্তা দিলেন

খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হয়েছেন তাঁর ছেলে মোজতবা খামেনেই। তিনিও যে বাবার পথেই আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখবেন, সেই বার্তা দিলেন। ক্ষমতায় বসার কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েলকে লক্ষ্য করে ছোড়া একটি মিসাইলে নিজের হাতে বার্তা লিখে স্বাক্ষর করছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'The Independent'-এর রিপোর্ট অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতবা রবিবার আনুষ্ঠানিকভাবে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের নতুন সুপ্রিম লিডার হিসেবে নিযুক্ত হন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ইজরায়েলের বিরুদ্ধে আক্রমণ করেন। 

মিসাইলে কী লিখলেন মোজতবা

ক্ষমতায় আসার পর নিজের প্রথম পদক্ষেপগুলোর একটি হিসেবে একটি মিসাইলের ছবি প্রকাশ করা হয়। যেখানে একটি বার্তা লিখে নিজের স্বাক্ষর করেন মোজতবা। সেখানে লেখা ছিল, 'আপনার সেবায় সদা নিযুক্ত মোজতবা।'

এই ছবি ইরানের সরকারি টেলিভিশন Islamic Republic of Iran Broadcasting-এর টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়। এরপরই সেই ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে নতুন সুপ্রিম লিডার ইজরায়েল ও আমেরিকার উদ্দেশে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন।

আলি খামেনেইয়ের মৃত্যুর পর দায়িত্ব

গত ২৮ ফেব্রুয়ারি এক ইজরায়েলের বিমান হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। এরপর ইরানের শক্তিশালী বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) এবং রাজনৈতিক পরিষদ নতুন নেতার প্রতি আনুগত্যের শপথ নিয়েছে।

ইজরায়েল-আমেরিকার সঙ্গে উত্তেজনা

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোজতবাকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে ইজরায়েলও হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের নতুন যে নেতাই নির্বাচিত হোক না কেন, তাঁকে খুন করা হবে। 

সম্প্রতি ইজরায়েল ইরানের তেল ও জ্বালানি ফ্যাক্টরিতে একাধিক হামলা চালায়। ফলে ক্ষতি হয় ইরানের। এমন পরিস্থিতিতে মিসাইলে স্বাক্ষর করে মোজতবা কার্যত ইজরায়েলের হুমকির জবাব দিলেন বলেই মনে করা হচ্ছে।

ইরানে সুপ্রিম লিডারের ক্ষমতা

ইরানের জটিল ধর্মতান্ত্রিক ব্যবস্থায় সুপ্রিম লিডারই দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ। তিনি দেশের নীতি নির্ধারণ করেন, পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণ রাখেন এবং নির্বাচিত প্রেসিডেন্ট ও সংসদকে পরিচালনা করেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement