কোন কোন অস্ত্র মোতায়েন করল আমেরিকা?রণক্ষেত্রের ময়দান হয়ে উঠেছে ইরান। আমেরিকা ও ইজরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর পরও এতটুকু জমি ছাড়তে নারাজ তেহরান। পশ্চিম এশিয়ার একাধিক দেশে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় আমেরিকার বড় ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও তা মানতে নারাজ ওয়াশিংটন।
মার্কিন বাহিনীর তরফে জানানো হয়েছে, ইরানের উপর আক্রমণের প্রথম পর্যায়েই আমেরিকা সবচেয়ে উন্নত অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। যার মধ্যে রয়েছে বি-২ স্টিলথ বোমারু বিমান, এফ-৩৫ যুদ্ধবিমান ও মহাশক্তিধর পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেদের ব্যবহৃত অস্ত্রের একটি তালিকাও প্রকাশ করেছে। সেগুলি কী কী? দেখে নেওয়া যাক
মার্কিন সেনার এক আধিকারিক আমেরিকান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দূরপাল্লার বোমারু বিমানগুলি সরাসরি আমেরিকা থেকেই ইরানে পাঠানো হয়েছে। এই বিমানগুলি বি-২ স্পিরিট রাডার এড়িয়ে সফর করতে পারে।
ইরানের কোথায় কোথায় হামলা চালানো হল?
আমেরিকান বাহিনী ইরানের কোথায় কোথায় টার্গেট করেছে সেই লিস্টও প্রকাশ করেছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জয়েন্ট হেডকোয়ার্টার্স, আইআরজিসি এরোস্পেস ফোর্সেস হেডকোয়ার্টার্স, বিমান ডিফেন্স সিস্টেম,ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, ইরানি নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিনে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা।