৭ পাকিস্তানি সেনাকে পাকড়াও বালোচ সেনার, শেহবাজ সরকারকে চরম হুঁশিয়ারি

কিছুতেই বালোচ বিদ্রোহীদের বাগে আনতে পারছে না পাকিস্তান। উল্টে বালোচ আর্মিদের হাতেই নিকেশ হচ্ছে পাকিস্তানি সেনারা। এবার ফের একবার তেমনই ঘটনা। বালোচ লিবারেশন আর্মির তরফে দাবি করা হয়েছে, “অপারেশন হেরোফ ২” -এর আওতায় খুজদারের ওরাঞ্চ এলাকায় তাঁরা পাকড়াও করে ফেলেছে ৭ পাকিস্তানি সেনাকে।

Advertisement
৭ পাকিস্তানি সেনাকে পাকড়াও বালোচ সেনার, শেহবাজ সরকারকে চরম হুঁশিয়ারিবালোচ বিদ্রোহীদের হাতে পাকড়াও ৭ পাক সেনা
হাইলাইটস
  • কিছুতেই বালোচ বিদ্রোহীদের বাগে আনতে পারছে না পাকিস্তান।
  • উল্টে বালোচ আর্মিদের হাতেই নিকেশ হচ্ছে পাকিস্তানি সেনারা।
  • পাকিস্তানি সেনার পোশাক পরা সাত জন ব্যক্তিকে হাঁটু গেড়ে বসানো অবস্থায় রাখা হয়েছে।

কিছুতেই বালোচ বিদ্রোহীদের বাগে আনতে পারছে না পাকিস্তান। উল্টে বালোচ আর্মিদের হাতেই নিকেশ হচ্ছে পাকিস্তানি সেনারা। এবার ফের একবার তেমনই ঘটনা। বালোচ লিবারেশন আর্মির তরফে দাবি করা হয়েছে, “অপারেশন হেরোফ  ২” -এর আওতায় খুজদারের ওরাঞ্চ এলাকায় তাঁরা পাকড়াও করে ফেলেছে ৭ পাকিস্তানি সেনাকে।

সংগঠনটির মিডিয়া টিম ‘হাক্কাল’-এর তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, আটক সেনাদের হেফাজতে রাখা হয়েছে এবং সম্ভাব্য বন্দি বিনিময়ের জন্য ইসলামাবাদকে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানি সেনার পোশাক পরা সাত জন ব্যক্তিকে হাঁটু গেড়ে বসানো অবস্থায় রাখা হয়েছে। ভিডিওতে একজন নিজেকে পাকিস্তান সেনার সদস্য পরিচয় দিয়ে বলেন, তিনি ২০২২ সালের অক্টোবর মাসে সেনাবাহিনীতে যোগ দেন। ছুটিতে করাচি যাওয়ার পথে বিএলএ’র হাতে অপহৃত হন বলে দাবি করেন। ওই ব্যক্তি জানান, তিনি বর্তমানে বন্দি অবস্থায় আছেন এবং পাকিস্তান সেনাবাহিনীর কাছে সংগঠনের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান, যাতে আটক ব্যক্তিদের মুক্তি সম্ভব হয়।

BLA-র ভিডিওতে ভিডিওতে আরও কিছু অস্ত্র ও গোলাবারুদ দেখানো হয়েছে। বালোচ আর্মির দাবি, এগুলি অপারেশনের সময় পাকিস্তানি সেনাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা বা সেখানে দেখানো ব্যক্তির পরিচয় যাচাই করেনি bangla.aajtak.in

অন্যদিকে, এই ভিডিও প্রকাশিত হওয়ার পরেও ইসলামাবাদের তরফে এখনও কোনও সাড়া দেওয়া হয়নি। এই ইস্যুতে মুখ খোলেনি পাকিস্তান সরকার বা সেনা। তবে কি বন্দী পাকিস্তানি সেনাদের মৃত্যুর মুখে ছেড়ে দিচ্ছে ইসলামাবাদ? উঠছে প্রশ্ন। 

প্রসঙ্গত, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বালোচিস্তানের জনগণ। সেই দাবিতে অক্সিজেন যোগাতে তৈরি হয়েছে সশস্ত্র সংগঠনও। এই দলই বালোচ লিবারেশন আর্মি নামে পরিচিত। কিছুতেই এই দলকে বাগে আনতে পারছে না শেহবাজ শরীফের প্রশাসন।
 

 

POST A COMMENT
Advertisement