
চিকিৎসকCoronavirus Rare Side Effect: একদিকে যখন সারা বিশ্বে ওমিক্রন ভেরিয়েন্টের কারণে করোনা ভাইরাসের কেস দ্রুত বাড়ছে। ঠিক একই সময়ে অনেক আবার করোনার বিভিন্ন উপসর্গের শিকার হচ্ছেন। আমেরিকায় বসবাসকারী ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে করোনার ভয়ানক এবং খুব বিরল পার্শ্ব প্রতিক্রিয়ায় সম্প্রতি ভুগেছেন। ইউরোলজি কেস স্টাডিজ দ্বারা প্রকাশিত ফলাফল অনুসারে, করোনা থেকে সেরে ওঠার পর ব্যক্তির গোপনাঙ্গের অণ্ডকোষের উপরের ত্বকে Pruritic Scrotal Ulcers (অন্ডকোষের ফোস্কা) তৈরি হয়। এরপর তাঁর গোপনাঙ্গের চামড়া ছিঁড়ে যেতে শুরু করে। ওই ব্যক্তির গোপনাঙ্গের উপর খারাপ প্রভাব ফেলেছিল। শেষে ফের তিনি চিকিৎসকদের কাছে যান বিষয়টি নিয়ে।
বিরল রোগ
রিপোর্ট অনুসারে, করোনা চিকিৎসা করে সবে সুস্থ হয়ে ওঠা একজন ব্যক্তির মধ্যে Pyoderma Gangrenosum সংক্রমণ রিপোর্টে ধরা পড়ে। যার ফলে ওই ব্যক্তি প্রবল সমস্যায় পড়েন। এই বিরল রোগে গোপনাঙ্গের চামড়ায় বড় আলসার তৈরি হয়। ওই ব্যক্তির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাঁর অণ্ডকোষের বাইরের চামড়া আলসারে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল।

কীভাবে চিকিৎসা
নোভা সাউথইস্টার্ন ইউনিভার্সিটি কলেজ অফ অ্যালোপ্যাথিক মেডিসিনের প্রধান লেখক মাশুতা হাসান বলেছেন- 'কোভিড -১৯-এর জেরে ত্বকের সমস্যা এবং সিস্টেমিক প্রদাহজনিত ব্যাধি সৃষ্টি করেছে, এরকম অনেক রিপোর্ট এসেছে।' তিনি জানান, আমরা কোভিড সংক্রমণের পরে Pyoderma Gangrenosum সংক্রমণ এবং এটি থেকে গোপনাঙ্গের আলসার সম্পর্কে জানতে পেরেছি। রোগীর অণ্ডকোষের বাইরের চামড়া সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়, যা পরবর্তীতে অণ্ডকোষেরও ক্ষতি করে। তবে দীর্ঘ চিকিৎসার পর তার অণ্ডকোষের ক্ষত পুরোপুরি সেরে ফেলা যায়। ওই ব্যক্তি আপাতত সুস্থ রয়েছেন। এখন টয়লেটে যেতেও তাঁর কোনো সমস্যা হচ্ছে না। তবে এই সময় রোগীকে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়।