২ বছরের শিশুদের COVID টিকা দিয়ে নজির এই দেশের, ভারতে কবে?

গোটা বিশ্বে করোনাকে প্রতিরোধ করতে চলছে টিকাকরণ। এর মধ্যে বিশ্বে প্রথম ২ বছরের শিশুদের টিকা দিয়ে নজির গড়ল কিউবা। কিউবায় দুটি করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যা দেশেই প্রস্তুত করা হয়েছে। এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃতি দেয়নি।সংবাদ সংস্থা এএফপির খবর অনুযায়ী, কিউবায় আবদালা ও সোব্রানা নামের দুটি করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শিশুদের ওপর তার ক্লিনিকাল ট্রায়ালও সম্পন্ন হয়েছে। 

Advertisement
২ বছরের শিশুদের COVID টিকা দিয়ে নজির এই দেশের, ভারতে কবে?ভ্যাকসিন/ প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিশ্বে প্রথম ২ বছরের শিশুদের টিকা দিয়ে নজির গড়ল উত্তর আমেরিকার কিউবা
  • কিউবায় দুটি করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যা দেশেই প্রস্তুত করা হয়েছে
  • এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃতি দেয়নি

গোটা বিশ্বে করোনাকে প্রতিরোধ করতে চলছে টিকাকরণ। এর মধ্যে বিশ্বে প্রথম ২ বছরের শিশুদের টিকা দিয়ে নজির গড়ল কিউবা। কিউবায় দুটি করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যা দেশেই প্রস্তুত করা হয়েছে। এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভ্যাকসিন দুটিকে স্বীকৃতি দেয়নি।সংবাদ সংস্থা এএফপির খবর অনুযায়ী, কিউবায় আবদালা ও সোব্রানা নামের দুটি করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শিশুদের ওপর তার ক্লিনিকাল ট্রায়ালও সম্পন্ন হয়েছে। 

কিউবায় শুক্রবারই শিশুরদের করোনার টিকা দেওয়া শুরু হয়। শুরুতে সেখানে ১২ বছর এবং তার বেশি বয়সের শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তারপর সোমবার ২-১১ বছর বয়সীদেরও করোনার টিকা দেওয়া শুরু হয়। কিউবার সিয়েনফুয়েগোস শহরে দু'বছর ঊর্ধ্বদের এই টিকা দেওয়া হয়েছে।

বিশ্বের অনেক দেশে ১২ বছরের বেশি বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে

বিশ্বের অনেক দেশে  ১২ বছর এবং তার ঊর্ধ্বদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভারত সহ আরও কিছু দেশে এখনও বিচার বিবেচনা চলছে। চিন, সংযুক্ত আরব আমিরশাহি, ভেনিজুয়েলাও শিশুদের করোনা ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা করেছে। কিন্তু কিউবা তাদের আগেই তা করে দেখিয়েছে।

ভারতে কবে?

ভারতেও ১২ বছরের বেশি বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ইতিমধ্যে জরুরি ব্যবহারের জন্য জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। এই টিকা ১২ বছরের বেশি বয়সীদের দেওয়া যেতে পারে বলে অনুমতি দেয় ডিজিসিআই। জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিনের নাম রাখা হয়েছে জাইকোভ-ডি। এটিও অনন্য হতে চলেছে। কারণ এটি বিশ্বের প্রথম দেশীয় টিকা যা ডিএনএ ভিত্তিক। ভ্যাকসিনটি ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল দ্বারা অনুমোদিত হয়েছে। খুব শীঘ্রই যাতে শিশুদের টিকাকরণ শুরু হয় তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।

তবে ১২ বছরের নীচে শিশুদের কবে ভ্যাকসিন দেওয়া হতে পারে সেই নিয়ে এখনও কিছু জানায়নি কেন্দ্র।

Advertisement

POST A COMMENT
Advertisement