
মেডিসিনে নোবেল পুরস্কার দুই বিজ্ঞানীকে দেওয়া হল
ফিজিওলজি বা মেডিসিনে এবারের নোবেল পুরস্কার (Nobel Prize) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার আমেরিকান বিজ্ঞানী ডেভিড জুলিয়াস (David Julius) এবং আর্ডেম পাতাপৌতিয়ানকে (Ardem Patapoutian) যৌথভাবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটির মহাসচিব টমাস পার্লম্যান (Thomas Perlmann) সোমবার মেডিসিনে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করেন।
সোমবার (০৪ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে কারোলিনসকা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এ ঘোষণা করে। তবে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণার আগে চিকিৎসায় নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। ডেভিড জুলিয়াস শরীরতত্ত্ব এবং আর্ডেম প্যাটাপোসিয়ান ওষুধের ওপর এই পুরস্কার পেলেন। তাপমাত্রা ও স্পর্শের রিসিপটর আবিষ্কারে যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই দুই মার্কিন বিজ্ঞানী।
BREAKING NEWS:
— The Nobel Prize (@NobelPrize) October 4, 2021
The 2021 #NobelPrize in Physiology or Medicine has been awarded jointly to David Julius and Ardem Patapoutian “for their discoveries of receptors for temperature and touch.” pic.twitter.com/gB2eL37IV7
গত বছর, অর্থাৎ ২০২০ সালে মেডিসিনে নোবেল পুরস্কার যৌথভাবে তিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার, চার্লস এম রাইস এবং মাইকেল হাউটনকে দেওয়া হয়েছিল। যারা লিভারের ক্ষতি করে এমন হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কার মারাত্মক রোগটির প্রতিকার খুঁজে পেতে সাহায্য করেছে। গতবারের নোবেল প্রাপকদের মধ্যে হার্ভে এবং চার্লস ছিলেন মার্কিন নাগরিক। আর মাইকেল হাউটন ছিলেন ব্রিট্রিশ বিজ্ঞানী।
নোবেল অ্যাসেম্বলি সদস্য এবং ফিজিওলজির অধ্যাপক জুলিয়ান জিরথ বলেন (Juleen Zierath), 'আলফ্রেড নোবেল যখন নোবেল পুরস্কারের তালিকায় ফিজিওলজি বা মেডিসিন অন্তর্ভুক্ত করেছিলেন তখন তিনি তার ইচ্ছা সম্পর্কে খুব স্পষ্ট ছিলেন। আলফ্রেড বিশেষভাবে বলেছিলেন যে তিনি এমন একটি আবিষ্কার খুঁজছেন যা মানবজাতির উপকার করেছে। '

নোবেল পুরস্কার বিজয়ীরা একটি স্বর্ণপদক এবং ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পুরস্কারের অর্থ (১.১৪ মিলিয়ন ডলার) পান। এই পুরস্কারের অর্থ আলফ্রেড নোবেলের সম্পত্তি থেকে আসে, যিনি ১৮৯৫ সালে মারা যান। চিকিৎসা ছাড়াও পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতেও নোবেল পুরস্কার দেওয়া হয়। আগামী সপ্তাহগুলিতে এগুলি ঘোষণা করা হবে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত বাকি ক্ষেত্রগুলোর পুরস্কার ঘোষণা করা হবে। জানা যাচ্ছে ৫ অক্টোবর পদার্থবিজ্ঞানে, ৬ অক্টোবর রসায়নে, ৭ অক্টোবর সাহিত্যে, ৮ অক্টোবর শান্তি এবং শেষে ১১ অক্টোবর অর্থনীতিতে নোবেল প্রাপকদের নাম ঘোষণা হবে।