'হরমুজ প্রণালী না খুললে সব উড়িয়ে দেব...', শান্তি-আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, প্রয়োজনে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলখনি এবং পারস্য উপসাগরের খার্গ দ্বীপের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সম্পূর্ণ ধ্বংস করা হবে।

Advertisement
'হরমুজ প্রণালী না খুললে সব উড়িয়ে দেব...', শান্তি-আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের Donald Trump
হাইলাইটস
  • ইরানের সঙ্গে আলোচনা চলছে
  • সেই কথা জানিয়েও সেই দেশকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা চলছে। সেই কথা জানিয়েও সেই দেশকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি  সোমবার জানান, সামরিক সংঘাত বন্ধ করার লক্ষ্যে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। অগ্রগতিও হয়েছে। তারপরই তাঁর হুঁশিয়ারি, দ্রুত চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ তেলের খনি ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের এই হুমকির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। 
ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, প্রয়োজনে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলখনি এবং পারস্য উপসাগরের খার্গ দ্বীপের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সম্পূর্ণ ধ্বংস করা হবে। এমনকি পানীয় জল সরবরাহকারী প্ল্যান্টও লক্ষ্যবস্তু হতে পারে। তাঁর কথায়, 'এসব আমেরিকা করবে প্রতিশোধ নিতে। কারণ, ইরানের জন্য মার্কিন সেনারা জখম হয়েছেন।'

অথচ গত সপ্তাহেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের খনিগুলোতে  ১০ দিনের জন্য কোনও হামলা চালানো হবে না। সেই সময়সীমা ৬ মার্চ পর্যন্ত। অথচ সেই মেয়াদ শেষ না হওয়ার আগেই 

আলোচনার ইঙ্গিত, কিন্তু দ্বিমত তেহরানের

যদিও ট্রাম্প দাবি করেছেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে। তবে ইরান সরাসরি আলোচনার কথা অস্বীকার করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের অভিযোগ, এসব কথা বলে আসলে ইরানে সেনা বাড়ানোর চেষ্টা করছে আমেরিকা। 

এদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই আলোচনা শুরু হতে পারে। যদিও তা সরাসরি না পরোক্ষ, সেটা তা এখনও স্পষ্ট নয়।

খার্গ দ্বীপ নিয়ে জল্পনা

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ইরানের খার্গ দ্বীপ দখলও করতে পারে তাদের সেনা। তাঁর কথায়, 'আমরা নিতেও পারি, নাও নিতে পারি। আমাদের কাছে বিকল্প আছে।' 

ইরানের পাল্টা হুঁশিয়ারি

অন্যদিকে, ইরান আমেরিকার প্রস্তাবকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। বরং তাদের পাল্টা হুঁশিয়ারি, তারা নতুন করে আক্রমণ করতে পারে। মধ্যপ্রাচ্যের নানা দেশে হামলাও চালাতে পারে। 

POST A COMMENT
Advertisement