
মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। একের পর এক মিসাইল হামলার জেরে অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। শনিবার সকালে ইরানের একটি মিসাইল সরাসরি পড়েছে বিমানবন্দর চত্বরে। তারপর তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর জেরে বহু দেশের নাগরিক দুবাইয়ে আটকে পড়ছেন বলে আশঙ্কা। ফলে ঘরে ফেরা কার্যত অনিশ্চিত হয়ে পড়ল তাদের। তালিকায় রয়েছেন বহু ভারতীয়ও। তবে জানা যাচ্ছে, সাময়িক ধাক্কা কাটিয়ে আংশিক চালু হয়েছে পরিষেবা।
জানা গিয়েছে, এদিন সকালে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। তবে কিছু ধব্ংসাবশেষ দুবাই বিমানবন্দর চত্বরেই পড়েছে। ঘটনার পরপরই নিরাপত্তা সংস্থাগুলি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত কোনও বিমানই ওঠানামা করছে না দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে।
প্রতিষ্ঠিত নিরাপত্তা প্রোটোকল অনুসারে বিমানবন্দরের পরিষেবা পরিচালনা করা হচ্ছে। এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আপডেটেড ফ্লাইটের তথ্য শেয়ার করবে।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণের আগে অফিশিয়ালি আপডেটেগুলি নজর রাখার কথা বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের মাঝে দুবাই বিমানবন্দর কখন পুনরায় পরিষেবা শুরু করবে তার কোনও স্পষ্ট সময়সীমা দেওয়া হয়নি।
গত শনিবার থেকে মধ্য প্রাচ্যের অশান্তির জেরে দুবাইতে আটকে পড়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিল ছেলে ইউভান। স্বাভাবিকভাবেই রাজ চক্রবর্তী সহ গোটা পরিবারের দুঃশ্চিন্তার শেষ ছিল না। অবশেষে শুক্রবার বিকেলে নিজের শহর কলকাতায় ফিরেছেন অভিনেত্রী।
সম্প্রতি তেহরানে মার্কিন হামলার পর ইরান বিভিন্ন জায়গায় পাল্টা আক্রমণ চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এই সংঘাতের প্রভাব এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও পড়তে শুরু করেছে। পরপর হামলা হয় দুবাইতেও। ফলে বন্ধ করে দেওয়া হয়েছিল উড়ান পরিষেবা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো আরও অসংখ্য ভারতীয় আটকে পড়েছিলেন। তবে সাময়িক পরিষেবা শুরু হতেই দেশে ফেরেন অবনেকে। যদিও শনিবার ফের একবার অনিশ্চিত হয়ে গেল আটকে পড়া বাকিদের ঘরে ফেরা।