ফ্রান্সে মুখ থুবড়ে পড়ল বিমান, সৌদিতে দুর্ঘটনায় হেলিকপ্টার,মৃত্যু মিছিল

Plane Helicopter Crash: ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা। যাত্রীরা স্কাইডাইভিং করতে যাচ্ছিলেন। সেই সময় ছোট বিমানটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সৌদি আরবের রাস তানুরা শহরে সৌদি আরামকোর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

Advertisement
ফ্রান্সে মুখ থুবড়ে পড়ল বিমান, সৌদিতে দুর্ঘটনায় হেলিকপ্টার,মৃত্যু মিছিলভয়াবহ বিমান দুর্ঘটনা

রয়টার্সের তথ্যমতে, রবিবার পূর্ব ফ্রান্সের ন্যান্সি শহরের কাছে টমব্লেইনে একদল স্কাইডাইভারকে বহনকারী একটি অসামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। খবর পেয়েই কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে।  জরুরি পরিষেবাগুলো দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। ফরাসি দৈনিক ল'এস্ত রিপাবলিকান জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে স্কাইডাইভাররা ছিলেন।

আঞ্চলিক সম্প্রচারকারী ফ্রান্স ৩ গ্রান্ড এস্ট জানিয়েছে, মৃতের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । প্রসিকিউটরের কার্যালয়, পুলিশ এবং জরুরি চিকিৎসা পরিষেবা (স্যামু)-এর কর্মকর্তারা এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেবেন বলে আশা করা হচ্ছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিমানটিতে থাকা ১০ জন স্কাইডাইভার ও পাইলট ঘটনাস্থলেই মারা যান।  

পুলিশ জনসাধারণকে সালভাদর আলেন্দে স্ট্রিটের আশেপাশের এলাকা থেকে দূরে থাকতে অনুরোধ করেছে এবং জরুরি সেবাকর্মী ও তদন্তকারীদের নির্বিঘ্নে প্রবেশের সুযোগ করে দিতে ঘটনাস্থলে না যাওয়ার জন্য অনুরোধ করেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ  তদন্ত শুরু করেছে। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এদিকে সৌদি আরবের রাস তানুরা শহরে সৌদি আরামকোর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। সৌদি প্রেস এজেন্সির মতে, রাস তানুরায় হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার  কারণ এখনও অজানা এবং  তদন্ত চলছে।

এক বিবৃতিতে সৌদি আরবের জ্বালানি মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। খালিজ টাইমসের রিপোর্ট অনুযায়ী, মন্ত্রকটি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

POST A COMMENT
Advertisement