Unsafe Condom: ৩ লক্ষ কন্ডোমে ফুটো, ৪০ হাজার ইতিমধ্যেই কিনে নিয়েছেন গ্রাহকেরা, বড় পদক্ষেপ ফরাসি সরকারের

কন্ডোমের ক্ষেত্রে বেজায় অনিয়ম। প্রায় ৩ লক্ষ কন্ডোমকে অনিরাপদ বলে জানিয়ে বাজার থেকে সেগুলি তুলে নেওয়ার নির্দেশ ফ্রান্স সরকারের। তবে ৪০ হাজার কন্ডোম ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।

Advertisement
৩ লক্ষ কন্ডোমে ফুটো, ৪০ হাজার ইতিমধ্যেই কিনে নিয়েছেন গ্রাহকেরা, বড় পদক্ষেপ ফরাসি সরকারেরকন্ডোম নিয়ে মহাবিপাকে ফ্রান্স
হাইলাইটস
  • দেশটির বাজারে ছড়িয়ে পড়েছে কয়েক হাজার ফুটো নিরোধক।
  • অনিরাপদ কন্ডোমের খবর পেয়েই ২ লাখ ৬০ হাজার বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ।
  • যদিও ৪০ হাজার কন্ডোম ইতিমধ্যেই কিনে নিয়েছেন গ্রাহকেরা।

কন্ডোম নিয়ে মহাবিপাকে ফ্রান্স। দেশটির বাজারে ছড়িয়ে পড়েছে কয়েক হাজার ফুটো নিরোধক। অন্যদিকে, অনিরাপদ কন্ডোমের খবর পেয়েই ২ লাখ ৬০ হাজার বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিল সরকার। যদিও ৪০ হাজার কন্ডোম ইতিমধ্যেই কিনে নিয়েছেন গ্রাহকেরা।

ফরাসি তদন্তকারী একটি এজেন্সি শুক্রবার জানিয়েছে, দোকান, ওষুধের দোকান এবং অনলাইনে বিক্রি হওয়া হাজার হাজার কন্ডোম স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।  ল্যাব পরীক্ষায় দেখা গিয়েছে, কন্ডোমগুলি ছিঁড়ে যাওয়া বা ফুটো হয়ে যাওয়ার রিস্ক ছিল। এছাড়াও, অনলাইনে বিক্রি হওয়া ৩০ ধরনের কন্ডোমও নিয়মকানুন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে প্রায় ৪০,০০০ ইউনিট ইতিমধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ফ্রান্সের DGCCRF এবং স্বাস্থ্য সংস্থা DGS  একটি যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংস্থাগুলো জানিয়েছে, ওষুধের দোকান থেকে প্রায় ২ লক্ষ ৬০ হাজার কন্ডোম তুলে নেওয়া হয়েছে। ল্যাব পরীক্ষায় এক্ষেত্রে দুটি গুরুতর ত্রুটি ধরা পড়েছে। এরমধ্যে প্রথমটি হল ছিঁড়ে যাওয়ার ঝুঁকি ও অন্যটি হল, কন্ডোমে থাকা ছোট ছোট ছিদ্র। যারা এই কন্ডোমগুলো ব্যবহার করেছেন, তাদের যৌনরোগের পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাঁদেরও প্রেগন্যান্সি টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ফরাসি সংস্থা দুটি জানিয়েছে,অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি হওয়া ৩০ ধরনের কন্ডোম ইউরোপীয় ইউনিয়নের সিকিউরিটি সংক্রান্ত পরীক্ষায় পাশ করতে পারেনি। কিন্তু সমস্যা হল, এরমধ্যে প্রায় ১,০০০ বাক্স, অর্থাৎ ৪০,০০০-এরও বেশি কন্ডোম ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এরপরেই তড়িঘড়ি ওই অনিরাপদ কন্ডোমকে সরিয়ে ফেলা হয়েছে।

যেসব কন্ডোম ব্র্যান্ড পরীক্ষায় ফেল করে গিয়েছে, সেগুলোর মধ্যে জাপানি কোম্পানি ওকামোটো ইন্ডাস্ট্রিজের দুটি প্রোডাক্ট এবং  ফরাসি ব্র্যান্ড মাই লুবি ও ফ্রাইডে বে-ও রয়েছে। মাই লুবির- CEO সংসবাদ সংস্থাকে জানিয়েছেন, শুধুমাত্র একটি ব্যাচের ক্ষেত্রেই এই ত্রুটি ধরা পড়েছে।

 

POST A COMMENT
Advertisement