‘নিজের তৈরি দৈত্যই কামড়াচ্ছে’, রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে তুলোধনা ভারতীয় কূটনীতিক অনুপমার

রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের মঞ্চে ফের পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলে পাকিস্তানকে ‘ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলে কটাক্ষ করলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব অনুপমা সিং। তাঁর মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলেও চর্চা শুরু হয়েছে।

Advertisement
‘নিজের তৈরি দৈত্যই কামড়াচ্ছে’, রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে তুলোধনা ভারতীয় কূটনীতিক অনুপমার
হাইলাইটস
  • রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের মঞ্চে ফের পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত।
  • সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলে পাকিস্তানকে ‘ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলে কটাক্ষ করলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব অনুপমা সিং।

রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের মঞ্চে ফের পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলে পাকিস্তানকে ‘ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলে কটাক্ষ করলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব অনুপমা সিং। তাঁর মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলেও চর্চা শুরু হয়েছে।

সম্প্রতি UNHRC-র এক অধিবেশনে পাকিস্তান নিজেদের সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করলে তার জবাবে ভারতীয় কূটনীতিক অনুপমা সিং বলেন, পাকিস্তান বহু বছর ধরে সন্ত্রাসবাদীদের আশ্রয়, প্রশিক্ষণ ও মদত দিয়ে এসেছে। এখন সেই নীতির ফল ভোগ করতে হচ্ছে তাদেরই।

তিনি বলেন, “এটি এমন একটি দেশ, যেখানে খোদ প্রতিরক্ষামন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবেই সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ ও মদত দেওয়া হয়েছে। অথচ আন্তর্জাতিক মঞ্চে তারাই আবার নিজেদের সন্ত্রাসবাদের শিকার হিসেবে তুলে ধরতে চায়। এটি এক ‘ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র’-এর প্রকৃষ্ট উদাহরণ, যে নিজের তৈরি দানবের আঘাতে আজ বিপর্যস্ত।”

কে এই অনুপমা সিং?
অনুপমা সিং ভারতীয় বিদেশ মন্ত্রকের (IFS) একজন অভিজ্ঞ কূটনীতিক। বর্তমানে তিনি রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক মানবাধিকার, কূটনীতি এবং ভারতের পররাষ্ট্রনীতির বিভিন্ন বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরা তাঁর অন্যতম প্রধান দায়িত্ব।

কূটনৈতিক মহলে তিনি স্পষ্টভাষী ও দৃঢ় অবস্থানের জন্য পরিচিত। আন্তর্জাতিক ফোরামে ভারতের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের জবাব দেওয়া এবং দেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) এবং পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্য বিশেষভাবে আলোচনায় এসেছে।

পাকিস্তানের পুরোনো স্বীকারোক্তির প্রসঙ্গ
অনুপমা সিংয়ের বক্তব্যে সরাসরি কারও নাম উল্লেখ না থাকলেও, কূটনৈতিক মহলের মতে তিনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের একটি পুরনো মন্তব্যের দিকে ইঙ্গিত করেছেন। এক সাক্ষাৎকারে আসিফ স্বীকার করেছিলেন যে, কয়েক দশক ধরে বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদত, অর্থসাহায্য ও প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান, যার মূল্য দেশটিকে পরবর্তীতে দিতে হয়েছে।

Advertisement

পিওকে-র পরিস্থিতিও তুলে ধরল ভারত
অধিবেশনে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতিও তুলে ধরে ভারত। অনুপমা সিং অভিযোগ করেন, রাওয়ালাকোট-সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বলপ্রয়োগ করেছে।

তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের উচ্চ বিল এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে পিওকে-র বাসিন্দারা বিক্ষোভে সামিল হয়েছিলেন। সেই আন্দোলন দমনে গুলি চালানোর ফলে বহু সাধারণ মানুষ হতাহত হন। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়।

রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে ঘিরে ভারতের এই কড়া অবস্থান ফের একবার নয়াদিল্লির সন্ত্রাসবিরোধী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে। একইসঙ্গে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কও উসকে দিয়েছে।

 

POST A COMMENT
Advertisement