এবার ব্রিটেনকে হুঁশিয়ারি, 'নিজেদের তেল নিজেরা জোগাড় করো', সাফ বার্তা ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জেরে জ্বালানি সঙ্কটে পড়েছে অনেক দেশ। সেই তালিকায় রয়েছে আমেরিকার তথাকথিত বন্ধ দেশগুলোও। তেল আমদানির জন্য তাদের সামনে দুটো পথই খোলা আছে। আমেরিকা থেকে জ্বালানি কেনা অথবা হরমুজ প্রণালী থেকে নিজেদের উদ্যোগে সরবরাহ নিশ্চিত করা। মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন USA প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
এবার ব্রিটেনকে হুঁশিয়ারি, 'নিজেদের তেল নিজেরা জোগাড় করো', সাফ বার্তা ট্রাম্পের  Donald Trump
হাইলাইটস
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জেরে জ্বালানি সঙ্কটে পড়েছে অনেক দেশ
  • সেই তালিকায় রয়েছে আমেরিকার তথাকথিত বন্ধ দেশগুলোও

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জেরে জ্বালানি সঙ্কটে পড়েছে অনেক দেশ। সেই তালিকায় রয়েছে আমেরিকার তথাকথিত বন্ধ দেশগুলোও। তেল আমদানির জন্য তাদের সামনে দুটো পথই খোলা আছে। আমেরিকা থেকে জ্বালানি কেনা অথবা হরমুজ প্রণালী থেকে নিজেদের উদ্যোগে সরবরাহ নিশ্চিত করা। মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন USA প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে সব মিত্র দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেনি তাদের কড়া ভাষায় আক্রমণ করলেন ট্রাম্প। তিনি বলেন, এখন প্রত্যেক দেশকেই নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হবে।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, 'যেসব দেশ হরমুজ প্রণালীর কারণে জেট ফুয়েল পাচ্ছে না, যেমন ব্রিটেন, তাদের জন্য আমার পরামর্শ, হয় আমেরিকা থেকে কিনুন অথবা সাহস করে হরমুজ প্রণালীতে গিয়ে নিজেরাই তেল সংগ্রহ করুন। 

উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহনের অন্যতম প্রধান পথ। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা সেই দেশে সামরিক অভিযান শুরু করার পরপরই ইরান সেই পথ বন্ধ করে দেয়। এর ফলে তেলের বাজারে বড় ধাক্কা লাগে। অপরিশোধিত তেলের দামও বেড়ে যায়। 

ট্রাম্প এখনও পর্যন্ত হরমুজ প্রণালী খুলতে ব্যর্থ হয়েছেন। তিনি একদিকে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন, অন্যদিকে মিত্র দেশগুলিকে যুদ্ধজাহাজ মোতায়েন করে এই পথ সুরক্ষিত করার আহ্বান জানাচ্ছেন। যদিও তাঁর ডাকে সাড়া দেয়নি বেশিরভাগ দেশই।

এই অবস্থায় ট্রাম্প কড়া সুরে বলেন, 'তোমাদের নিজেদের জন্য লড়াই করতে শিখতে হবে। আমেরিকা সবসময় সাহায্য করতে আসবে না। কারণ তোমরাও আমাদের পাশে দাঁড়াওনি।'

এদিকে, ইরানের পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ কমিটি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর উপর টোল আরোপের প্রস্তাব অনুমোদন করেছে। 

এর আগে সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি ইরান শান্তি চুক্তিতে রাজি না হয় এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে আমেরিকার সেনাবাহিনী ইরানের জ্বালানি স্থাপনাগুলো ধ্বংস করে দেবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement