Honda: কর্মীদের মোটা বোনাস দিল কোম্পানি, তারপরেই বলল, ফেরত দিন, কেন?

Honda Seeking Back The Bonus: কর্মীদের মোটা বোনাস দিল কোম্পানি। যা পেয়ে খুশি কর্মীরা খরচের হিসেব-নিকেশ করছিলেন। তারপরেই কোম্পানি বলল, টাকা ফেরত দিন, কিন্তু কেন? আসুন জেনে নিই...

Advertisement
কর্মীদের মোটা বোনাস দিল কোম্পানি, তারপরেই বলল, ফেরত দিন, কেন?Honda: কর্মীদের মোটা বোনাস দিল কোম্পানি, তারপরেই বলল, ফেরত দিন, কেন?
হাইলাইটস
  • কর্মীদের মোটা বোনাস দিল কোম্পানি
  • তারপরেই বলল, ফেরত দেওয়ার নির্দেশ
  • মুষড়ে পড়েছেন কোম্পানির কর্মীরা

যে কোনও কর্মীর কাছেই বোনাস একটা খুবই আনন্দের জিনিস। সারা বছর কাজ করার পর যখন বোনাস পান, তখন তাদের উৎসাহ থাকে কয়েকগুণ বেশি। সকলেই তাই এই বোনাসের জন্য অপেক্ষা করেন। কিন্তু মনে করুন যদি আপনি ভাল বোনাস পেলেন এবং তার খুশিতে সে টাকা খরচ করার পরিকল্পনাও করে ফেললেন, বা খরচ করেও ফেলতে পারেন। তারপর আচমকা আপনাকে আপনার কোম্পানি বললো বোনাসের টাকা ফেরত দিতে। তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? যে উৎসাহে আপনি বোনাস গ্রহণ করেছিলেন, তার চাইতে কয়েক গুণ নিরুৎসাহ দেখা দেবে। কিন্তু এমন ঘটনা কি কখনো ঘটে? হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে।

জাপানি অটোমোবাইল কোম্পানি হোন্ডার কর্মচারীদের সঙ্গে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে। কোম্পানি প্রথমে তাদের বোনাস দিয়ে খুশি করে দিয়েছেন। এবার তা ফেরত দেওয়ার আদেশনামা এসেছে। আসুন জেনে নিই যে পুরো বিষয়টি কী?

অ্যাকাউন্টে চলে গিয়েছে বেশি টাকার বোনাস

হোন্ডার যে সমস্ত কর্মচারীদের এই বড় ঝটকা লেগেছে, তাঁরা সবাই আমেরিকার ওহিও স্টেটের মেরিসভিল শহরে কোম্পানির যে ফ্যাক্টরি রয়েছে, সেখানে যারা কাজ করেন। তাদের সম্প্রতি একটি মেমো পাঠানো হয়। এতে বলা হয় যে আপনি ওভারপেড বোনাস পেয়েছেন এবং অতিরিক্ত টাকা ফেরত পাঠান। অর্থাৎ যে সমস্ত কর্মচারীদের যত টাকা বোনাস পাওয়ার ছিল, তার চেয়ে বেশি টাকা তাদের অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়েছিল।

কোম্পানি কর্মচারীদের কি উপদেশ দিয়েছে?

বিজনেস টুডে তে পাওয়া রিপোর্ট অনুযায়ী এই মেমো পাওয়ার পর থেকে এই ফ্যাক্টরিতে কাজ করা কর্মীরা দ্বিধায় রয়েছে। হোন্ডার তরফ থেকে কর্মচারীদের নির্দেশ দিয়ে বলা হয়েছে যে, তাদের ওভারপেড বোনাস দ্রুত ফেরত দিতে হবে। যদি কর্মচারীরা এই মেমো এড়িয়ে যান বা এর রিপ্লাই না দেন, তাহলে এই পরিস্থিতিতে তাদের মাসিক বেতন থেকে বোনাসের অতিরিক্ত টাকা কেটে নেওয়া হবে।


 

POST A COMMENT
Advertisement