তেল-গ্যাস নিয়ে ফের দুশ্চিন্তা, হরমুজ বন্ধ করল ইরান, হামলা আমেরিকার

হরমুজ প্রণালী ফের একবার বন্ধ করে দিল ইরান। আর এরপরেই সরাসরি হামলা চালাল আমেরিকা। রবিবার সকালে এয়ার স্ট্রাইক করেছে মার্কিন সেনা।

Advertisement
তেল-গ্যাস নিয়ে ফের দুশ্চিন্তা, হরমুজ বন্ধ করল ইরান, হামলা আমেরিকারহরমুজ বন্ধ করল ইরান, হামলা আমেরিকার
হাইলাইটস
  • "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত" বন্ধ থাকবে হরমুজ প্রণালী।
  • কয়েকটি সামরিক ঘাঁটি ও স্ট্র্যাটেজিক এলাকায় নতুন করে বিমান হামলা চালায় আমেরিকা।
  • বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে ফের বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পশ্চিম এশিয়ার আকাশে ফের যুদ্ধের মেঘ। সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনার পারদ আবার চড়েছে। কিন্তু এবার পরিস্থিতি আরও উত্তপ্ত। দু'দেশের মধ্যেকার পরিস্থিতি ফের একবার সামরিক সংঘাতে রূপ নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। রবিবার ইরান ফের একবার হরমুজ প্রণালী বন্ধ করতেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী। রবিবার তেহরানের তরফে জানানো হয়, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত" বন্ধ থাকবে হরমুজ প্রণালী। এরপরেই ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও স্ট্র্যাটেজিক এলাকায় নতুন করে বিমান হামলা চালায় আমেরিকা। দুই দেশের মধ্যে আবারও এই সংঘাত  বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে ফের বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস IRGC-র নৌবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, একটি জাহাজ নির্ধারিত সামুদ্রিক পথ অমান্য করে নিজেদের নেভিগেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিল। সতর্কবার্তা সত্ত্বেও জাহাজটি গতিপথ পরিবর্তন করেনি। এরপরেই সেটিকে টার্গেট করা হয়। IRGC-র দাবি, আরও বেশ কয়েকটি জাহাজ নির্ধারিত রুট ছেড়ে যাওয়ার চেষ্টা করে। এরপরেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করার নির্দেশ দেয়।

ইরান স্পষ্টভাবে জানিয়ে দেয়, এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালী খুলবে না। তারা আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে, এই এলাকায় থাকা মার্কিন ঘাঁটি ও তার মিত্র দেশগুলির ঘাঁটিগুলোকে টার্গেট করা হবে।

জাহাজে হামলার পর মার্কিন প্রতিশোধ

ইরানের এই পদক্ষেপের পরেই পাল্টা জবাব দেওয়া শুরু করে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে রবিবারই হামলা চালায়। এই নিয়ে পরপর টানা দ্বিতীয় দিন ইরানের উপর হামলা চালাল আমেরিকা। 

জ্বালানি নিয়ে কেন চিন্তা?

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়েই আমদানি করা হয়। মাসকয়েক আগে যুদ্ধ শুরুর সময়  এই প্রণালী বন্ধ হওয়ার কারণে জ্বালানি নিয়ে সঙ্কটে পড়েছিল গোটা বিশ্ব। ভারতেও ঘনিয়েছিল জ্বালানির অভাবের কালো মেঘ। বিশ্ব বাজারে প্রায় ১২৫ ডলারে পৌঁছে গিয়েছিল অশোধিত জ্বালানির দর। এবার ফের সেই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাওয়ায় জ্বালানি নিয়ে চিন্তা দেখা দিয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement