'আমেরিকা পাকিস্তানে পরমাণু হামলা করলে দিল্লি-মুম্বইয়ে বোমা', পাকিস্তানের মন্তব্যে তোলপাড়

বিশেষজ্ঞদের তরফ থেকে এমন মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। তাঁদের মতে, এমন সংবেদনশীল সময়ে এ ধরনের মন্তব্য কাল্পনিক হলেও অনভিপ্রেত। কারণ তা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। 

Advertisement
'আমেরিকা পাকিস্তানে পরমাণু হামলা করলে দিল্লি-মুম্বইয়ে বোমা', পাকিস্তানের মন্তব্যে তোলপাড় আব্দুল বাসিত
হাইলাইটস
  • ভারত নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য পাকিস্তানের প্রাক্তন আধিকারিকের
  • যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে

আমেরিকা যদি পাকিস্তানে পরমাণু হামলা চালায় তাহলে শেহবাজ শরিফের দেশ নাকি ভারতের ওপর পাল্টা হামলা চালাতে পারে। এই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ভারতীয় হাইকমিশনার আব্দুল বাসিত। তাঁর বক্তব্যে উঠে এসেছে মুম্বই এবং দিল্লির মতো গুরুত্বপূর্ণ শহরের নাম। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

বাসিত বলেন, 'যদি আমেরিকা পাকিস্তানের ওপর আক্রমণ করে, তাহলে আমাদেরও ভারতকে আক্রমণ করতেই হবে। মুম্বই, দিল্লির মতো শহরকে টার্গেট করা উচিত। এক মুহূর্তও দেরি না করে। পরে কী হবে, সেটা পরে দেখা যাবে।' যদিও তিনি এই পরিস্থিতিকে সবচেয়ে খারাপ বলে উল্লেখ করেছেন। এমন হওয়ার সম্ভাবনা খুব কম, একথা বারবার বললেও এমন দৃষ্টিভঙ্গি প্রকাশ করা একেবারেই উচিত নয় বলে দাবি করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। 

তিনি আরও বলেন, 'যদি কেউ আমাদের দিকে খারাপ নজরে তাকায়, তাহলে পাকিস্তানের সামনে ভারতকে আক্রমণ করা ছাড়া আর কোনও উপায় থাকবে না। আমরা এটা চাই না, ভারতও চায় না।' আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, এই বক্তব্যে আসলে পাকিস্তানের মনোভাবকে প্রকাশ করে। 

বিশেষজ্ঞদের তরফ থেকে এমন মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। তাঁদের মতে, এমন সংবেদনশীল সময়ে এ ধরনের মন্তব্য কাল্পনিক হলেও অনভিপ্রেত। কারণ তা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। 

আব্দুল বাসিত ভারতের সঙ্গে অপরিচিত নন। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময় দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্য দিয়েই গিয়েছিল। ফলে তাঁর এই মন্তব্য আরও বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ তিনি সরাসরি ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যুক্ত ছিলেন।

এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কও তলানিতে পৌঁছেছে। আফগানিস্তানের তরফে অভিযোগ করা হয়েছে, পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার এবং পাকতিকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, এই হামলায় বেসামরিক এলাকা, এমনকি একটি পুনর্বাসন কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

ভারতের তরফে এখনও পর্যন্ত এই মন্তব্য নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মহলে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। 

POST A COMMENT
Advertisement