বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনার তালিকায় ভারত চারে, পাকিস্তান ছিটকে কোথায় গেল?India Global Firepower Index: বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২৫। এই সূচক ৬০টিরও বেশি মাপকাঠির উপর নির্ভর করে সামরিক শক্তি মূল্যায়ন করে, যার মধ্যে আছে সেনা সংখ্যা, অর্থনৈতিক ক্ষমতা, প্রযুক্তিগত উন্নতি, এবং ভৌগোলিক কৌশলগত সুবিধা।
নতুন তালিকা অনুসারে, ভারত ৪ নম্বরে, আর পাকিস্তান ৯ থেকে পিছলে ১২ নম্বরে চলে গেছে। প্রথম তিন স্থানে যথাক্রমে আমেরিকা, রাশিয়া এবং চিন রয়েছে।
২০২৫ সালের শীর্ষ ১০ সামরিক শক্তিধর দেশ
১. আমেরিকা (শক্তি সূচক ০.০৭৪৪)
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আমেরিকার দখলে। আধুনিক যুদ্ধাস্ত্র, বিশাল প্রতিরক্ষা বাজেট এবং বিশ্বব্যাপী কৌশলগত প্রভাবের কারণে তারা শীর্ষস্থান ধরে রেখেছে।
২. রাশিয়া (শক্তি সূচক ০.০৭৮৮)
ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়া তাদের সামরিক শক্তি ধরে রাখতে পেরেছে। ইরান, উত্তর কোরিয়া এবং চিনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হওয়ায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে।
৩. চিন (শক্তি সূচক ০.০৭৮৮)
প্রতিরক্ষা খাতে বিপুল বিনিয়োগ ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে চিন বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ হয়ে উঠেছে। তাদের বিশাল সেনাবাহিনী ও আধুনিক অস্ত্রব্যবস্থা তাদের অবস্থান আরও শক্তিশালী করছে।
৪. ভারত (শক্তি সূচক ০.১১৮৪)
ভারতের সামরিক শক্তি দিন দিন বাড়ছে! অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, আধুনিক অস্ত্র এবং কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে ভারত এখন বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ক্রমশ শক্তিশালী হচ্ছে, যা গর্বের বিষয়!
৫. দক্ষিণ কোরিয়া (শক্তি সূচক ০.১৬৫৬)
বিশাল প্রতিরক্ষা বাজেট এবং বৈশ্বিক কৌশলগত সহযোগিতার কারণে দক্ষিণ কোরিয়া এখন শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছে। তাদের সামরিক প্রযুক্তির উন্নয়ন এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাই তাদের এই অবস্থানে নিয়ে এসেছে।
৬. যুক্তরাজ্য (০.১৭৮৫)
৭. ফ্রান্স (০.১৮৭৮)
৮. জাপান (০.১৮৩৯)
৯. তুরস্ক (০.১৯০২)
১০. ইতালি (০.২১৬৪)
পাকিস্তানের অবস্থান কেন দুর্বল হলো?
২০২৪ সালে পাকিস্তান ৯ নম্বরে ছিল, এবার ১২ তে নেমে গেছে। এর পেছনে মূল কারণ হলো সামরিক আধুনিকীকরণে পিছিয়ে পড়া এবং প্রতিরক্ষা বাজেটের সীমাবদ্ধতা।
ভারতের সামরিক শক্তি
ভারতের স্থলসেনা
১. ১৫ লাখ সক্রিয় সৈন্য, ১১.৫ লাখ রিজার্ভ সৈন্য
২. ২৫ লাখের বেশি আধা-সামরিক বাহিনী
৩. প্রধান অস্ত্র: T-90 ভীষ্ম, অর্জুন ট্যাঙ্ক, ব্রাহ্মোস মিসাইল, পিনাকা রকেট সিস্টেম, হাউইৎজার কামান
ভারতীয় বিমান বাহিনী
২,২২৯টি বিমান, যার মধ্যে ৬০০টি যুদ্ধবিমান, ৮৯৯টি হেলিকপ্টার
প্রধান যুদ্ধবিমান: রাফাল, সু-৩০MKI, নেত্রা নজরদারি বিমান
গুরুত্বপূর্ণ মিসাইল ব্যবস্থা: রুদ্রম, অগ্নি, ব্রাহ্মোস, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম
ভারতীয় নৌসেনা
১,৪২,২৫১ নৌবাহিনীর সদস্য
প্রধান রণতরী: INS বিক্রমাদিত্য, INS বিক্রান্ত (এয়ারক্রাফট ক্যারিয়ার)
১৫০টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন, ৫০টির বেশি নতুন জাহাজ নির্মাণাধীন