মহাকাশ থেকে ভারতের সবুজ ছবি নজর কাড়ছে বিশ্বের, কীসের ইঙ্গিত?

রাশিয়ার মহাকাশ সংস্থা Roscosmos সম্প্রতি পৃথিবীর এক চমকপ্রদ ছবি প্রকাশ করেছে। অত্যাধুনিক Electro-L satellite-এর মাধ্যমে সেই ছবিটি তোলা হয়েছে।

Advertisement
মহাকাশ থেকে ভারতের সবুজ ছবি নজর কাড়ছে বিশ্বের, কীসের ইঙ্গিত? (Photo: X/@russembkenya)
হাইলাইটস
  • রাশিয়ার মহাকাশ সংস্থা Roscosmos সম্প্রতি পৃথিবীর এক চমকপ্রদ ছবি প্রকাশ করেছে
  • অত্যাধুনিক Electro-L satellite-এর মাধ্যমে সেই ছবিটি তোলা হয়েছে

রাশিয়ার মহাকাশ সংস্থা Roscosmos সম্প্রতি পৃথিবীর এক চমকপ্রদ ছবি প্রকাশ করেছে। অত্যাধুনিক Electro-L satellite-এর মাধ্যমে সেই ছবিটি তোলা হয়েছে। আর সেখানে ভারতকে সবুজ রঙের দেখা যাচ্ছে। এই উপগ্রহটি মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। সাবাবছর নিরবচ্ছিন্নভাবে পৃথিবীর উপর নজর রাখে এই উপগ্রহ। 

কী এই ইলেকট্রো-এল স্যাটেলাইট?

Electro-L একটি জিওস্টেশনারি কক্ষপথে অবস্থানকারী আবহাওয়া উপগ্রহ। যা পৃথিবীর বিষুবরেখা থেকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার উপরে একই গতিতে ঘুরতে থাকে। ফলে পৃথিবীর একটি নির্দিষ্ট অংশকে সবসময় পর্যবেক্ষণ করতে পারে।

কীভাবে কাজ করে এই উপগ্রহ?

এই উপগ্রহে রয়েছে মাল্টিস্পেকট্রাল স্ক্যানিং ডিভাইস, যা একসঙ্গে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো ধরতে পারে। এর মাধ্যমে ভারত মহাসাগর, ইউরেশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চল ধরা পড়ে।

Electro-L মোট ১০টি স্পেকট্রাল ব্যান্ডে ছবি তোলে। যার মধ্যে দুটি দৃশ্যমান (সবুজ ও নীল) এবং বাকি ইনফ্রারেড রেঞ্জে। ইনফ্রারেড প্রযুক্তির সাহায্যে তাপমাত্রা, আর্দ্রতা এবং মেঘের গতিবিধি নির্ভুলভাবে পর্যবেক্ষণ করা যায়।

(Photo: X/@russembkenya)
(Photo: X/@russembkenya)

কী কাজে লাগে এই তথ্য?

উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য পাঠানো হয় রাশিয়ার আবহাওয়া দফতর Roshydromet-এ। এছাড়া বিশ্বের একাধিক আবহাওয়া বিভাগ এই তথ্য বিশ্লেষণ করে আবহাওয়ার পূর্বাভাস তৈরি ও দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। শুধু তাই নয়, এই উপগ্রহ আন্তর্জাতিক স্যাটেলাইট উদ্ধার ব্যবস্থা COSPAS-SARSAT-এর সংকেতও রিলে করে, যা বিপদগ্রস্ত অবস্থায় উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রাশিয়ার মহাকাশে শক্তি বৃদ্ধি

বর্তমানে রাশিয়ার প্রায় ১,৫৫৯টি সক্রিয় উপগ্রহ রয়েছে। সম্প্রতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাইকনুর কসমোড্রোম থেকে Proton-M রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে Electro-L সিরিজের সর্বশেষ উপগ্রহ ‘Electro-L No. 5’।

(Photo: X/@russembkenya)
(Photo: X/@russembkenya)

ভবিষ্যতে ‘Rassvet’ নেটওয়ার্কের আওতায় ২০৩৫ সালের মধ্যে ৯০০-র বেশি নিম্ন-কক্ষপথ উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি, রাষ্ট্রীয় প্রকল্পের মাধ্যমে মোট উপগ্রহ সংখ্যা ৬৫০-এ উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সব মিলিয়ে, মহাকাশে রাশিয়ার এই অগ্রযাত্রা শুধু আবহাওয়া পর্যবেক্ষণেই নয়, বরং কৌশলগত শক্তি বৃদ্ধি ও বৈশ্বিক উপস্থিতি জোরদার করার দিকেও বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement