হরমুজে ইরানি মিসাইলে ভারতীয় নাবিকের মৃত্যু, কর্মরত ছিলেন UAE-র তেলবাহী জাহাজে

ফের হরমুজ প্রণালীতে এক ভারতীয়ের মৃত্যু। ইরানি মিসাইলের আঘাতে মৃত্যু হয়েছে আরব আমিরশাহীর অয়েল ট্যাঙ্কারে কর্মরত এক ভারতীয় ক্রু সদস্যের।

Advertisement
হরমুজে ইরানি মিসাইলে ভারতীয় নাবিকের মৃত্যু, কর্মরত ছিলেন UAE-র তেলবাহী জাহাজেহরমুজে ইরানি মিসাইলে ভারতীয় নাবিকের মৃত্যু
হাইলাইটস
  • ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালী।
  • আবারও জ্বালানি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
  • আরব আমিরশাহীর দুটি তেল ট্যাঙ্কারে মিসাইল হামলা চালাল ইরান।

ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালী। আবারও জ্বালানি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এরইমধ্যে সোমবার রাতে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেল ট্যাঙ্কারে মিসাইল হামলা চালাল ইরান। এই ক্রুজ মিসইল হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় ক্রু সদস্য। পাশাপাশি জখম হয়েছেন আরও ৮ জন। সূত্রের দাবি, জখমদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার খবর ও মৃত্যুর তথ্য  নিশ্চিত করেছে। তাদের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়েছে, "ওমানের জলসীমায় অবস্থিত হরমুজ প্রণালীর দক্ষিণ জলপথে আমাদের পতাকাবাহী দুটি তেল ট্যাঙ্কার, মোম্বাসা এবং বাহিয়া, ইরানের ক্রুজ মিসাইলের টার্গেটে পরিণত হয়েছে ।" মন্ত্রকের তরফে জানানো হয়েছে,, এই হামলায় মোম্বাসা ট্যাঙ্কারে থাকা একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনীয় নাগরিকসহ আরও আটজন নাবিক আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।"

হামলার পর তেলবাহী দুটি ট্যাঙ্কারেই আগুন লেগে যায়

আরব আমিরশাহীর তরফে জানানো হয়েছে, মিসাইল হামলার পর দুটি ট্যাঙ্কারেই আগুন লেগে যায়। তবে, পরে আগুন নিভিয়ে ফেলা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হরমুজে তাদের তেল ট্যাঙ্কারের ওপর ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। পাশাপাশি এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

হামলার আগে অ্যালার্ট করা হয়েছিল, দাবি ইরানের

ইরানের তরফে দাবি করা হয়েছে, IRGC  হরমুজ প্রণালী দিয়ে যাওয়া  দুটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, জাহাজ অবৈধভাবে এই স্ট্র্য়াটেজিক জলপথ পার করছিল। সেই কারণেই জাহজ দুটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

উল্লেখ্য, হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ইরান বেশ কয়েকটি জাহাজকে টার্গেট করেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম দাবি করেছে, ইরানি বাহিনীর নিয়ম লঙ্ঘন করে হরমুজ দিয়ে যাতায়াতকারী বেশ কয়েকটি জাহাজকে টার্গেট করা হয়েছে।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement