Sudan Clash: সেনা-আধাসেনা সংঘর্ষে উত্তাল সুদান, ভারতীয়দের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ বিদেশ মন্ত্রকের

এএফপি জানিয়েছে, সুদানের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস প্রেসিডেন্টের প্রাসাদ, সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের বাসভবন এবং খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে।

Advertisement
সেনা-আধাসেনা সংঘর্ষে উত্তাল সুদান, ভারতীয়দের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শসেনা-আধাসেনা সংঘর্ষে উত্তাল সুদান
হাইলাইটস
  • সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনী এবং দেশটির আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে
  • চলছে গুলির লড়াই চলছে

সেনাবাহিনী (Sudanese Army) এবং আধাসামরিক বাহিনীর (Paramilitary Forces) মধ্যে সংঘর্ষ চলছে। সেই কারণে সুদানে বসবাসরত ভারতীয়দের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিল বিদেশ মন্ত্রক। শনিবার ভারতীয় হাই কমিশনের মাধ্যমে ভারতীয়দের এই পরামর্শ দেওয়া হয়। খার্তুমের ভারতীয় দূতাবাস (Indian Embassy in Khartoum) থেকে একটি টুইট বার্তায় বলা হয়েছে, 'গুলি চলা ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সমস্ত ভারতীয়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার, বাড়ির ভিতরে থাকার এবং অবিলম্বে বাইরের না বেরানোর পরামর্শ দেওয়া হচ্ছে। দয়া করে শান্ত থাকুন এবং আপডেটের জন্য অপেক্ষা করুন।'

সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনী এবং দেশটির আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। চলছে গুলির লড়াই চলছে। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, সুদানের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস প্রেসিডেন্টের প্রাসাদ, সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের বাসভবন এবং খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে।

আরও পড়ুন: Dhaka New Super Market Fire: ঢাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ইদের আগে সর্বস্বান্ত ব্যবসায়ীরা

সুদানের আধাসামরিক বাহিনীও দাবি করেছে যে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের পর তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের দখল নিয়েছে।

TAGS:
POST A COMMENT
Advertisement