Strait of Hormuz: দুর্দান্ত সুখবর! ভারতের জন্য খুলে গেল হরমুজ প্রণালী, ইরানের পদক্ষেপে বিরাট স্বস্তি

দেশজুড়ে তৈরি হয়েছে জ্বালানির সঙ্কট। LPG-র ঘাটতি ঘিরে নানা ক্ষেত্রে অচল অবস্থা। যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ থাকার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ইরান সিদ্ধান্ত নিয়েছে ভারতের জন্য খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী।

Advertisement
দুর্দান্ত সুখবর! ভারতের জন্য খুলে গেল হরমুজ প্রণালী, ইরানের পদক্ষেপে বিরাট স্বস্তিহরমুজ প্রণালী
হাইলাইটস
  • হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে দিল ইরান
  • বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত
  • ইরানের পদক্ষেপে হেঁশেলে স্বস্তি

জ্বালানি সঙ্কটের আবহে বড় আপডেট। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার পরই ভারতীয় জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করার অনুমতি দিল ইরান। 

বৈঠকে বিরাট সিদ্ধান্ত

জানা গিয়েছে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘাচির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয় জয়শঙ্করের। সেই বৈঠকের পরই ভারতীয় পতাকা বহনকারী জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলি চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে ইরান। দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তুই ছিল, সামুদ্রিক এই পথ খুলে দেওয়া, যাতে তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবারহ ব্যাহত না হয়। 

বর্তমানে এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী রুটে আমেরিকা, ইউরোপ এবং ইজরায়েলের জাহাজগুলিকে নানা বিধিনিষেধের মুখোমুখি হতে হচ্ছে। 

এই ইস্যুতে কূটনৈতিক তৎপরতা বাড়িতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরভ এবং ফ্রান্সের বিদেশমন্ত্রী জঁ ন্যুয়েল ব্যারটের সঙ্গেও আলোচনা করেছেন। 

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। তাই এই পথ খোলা রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ভারতে তেল এবং জ্বালানির সঙ্কট এবং ঘাটতি অনেকটাই কমবে এবং স্বস্তি ফিরবে দেশে।

এবার মিটবে জ্বালানি সঙ্কট?

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেকপয়েন্ট। এই প্রণালী দিয়েই বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের জাহাজ চলাচল করে। বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছিল। সেই পরিস্থিতিতে ভারতের জ্বালানি আমদানি যাতে ব্যাহত হয়েছে। সেই অচলাবস্থা কাটাতেই কূটনৈতিক পদক্ষেপ করল নয়াদিল্লি। 

ভারত তার জ্বালানির বড় অংশই আমদানির উপর নির্ভর করে। তাই গাল্ফ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলো স্থিতিশীল থাকা ভারতের জ্বালানির স্টক এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

 

 

POST A COMMENT
Advertisement