Iran Hormuz Strait News: সুখবর! ৭ দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, দিল বড় শর্ত

Iran Hormuz Strait: হরমুজ প্রণালী খুলতে রাজি ইরান। তবে একটি শর্ত আছে। মঙ্গলবার Reuters-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইরানের এক প্রবীণ আধিকারিক। কী সেই শর্ত?

Advertisement
সুখবর! ৭ দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, দিল বড় শর্তহরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ।
হাইলাইটস
  • হরমুজ প্রণালী খুলতে রাজি ইরান।
  • তবে একটি শর্ত আছে।
  • কী সেই শর্ত?

Iran Hormuz Strait: হরমুজ প্রণালী খুলতে রাজি ইরান। তবে একটি শর্ত আছে। মঙ্গলবার Reuters-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইরানের এক প্রবীণ আধিকারিক। কী সেই শর্ত? তাঁর কথায়, আমেরিকা সামরিক চাপ কমালে এবং ইরানের বন্দরগুলির উপর নৌ-অবরোধ তুলে নিলে মাত্র সাত দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়া হবে।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ। এই রাস্তা দিয়েই মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশে তেল ও গ্যাস পৌঁছয়। ফলে এই জলপথের গুরুত্ব অপরিসীম। হরমুজে জাহাজ চলাচল বন্ধ বা কমে গেলে সরাসরি আন্তর্জাতিক বাজারে তার প্রভাব পড়ে।  

আমেরিকার সামনে বড় শর্ত ইরানের 
ইরানের ওই আধিকারিকের বক্তব্য, হরমুজ প্রণালী খুলতে হলে প্রথমে আমেরিকাকে সামরিক চাপ কমানোর পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলির উপর নৌ-অবরোধও তুলে নিতে হবে। এই পদক্ষেপ হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব রয়েছে বলে তিনি জানিয়েছেন।

ইরান আরও চায়, ওয়াশিংটন স্পষ্ট ভাবে জানাক যে তারা কূটনৈতিক সমাধানের পথে যেতে চায়। এরপর আলোচনা কী ভাবে এগোবে, তার জন্য একটি সময়সীমা ঠিক করার কথাও বলা হয়েছে।

ইরানের প্রস্তাবটি ইতিমধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকার কাছে পৌঁছেছে বলে Reuters জানিয়েছে। ১৬ সেপ্টেম্বর এই প্রস্তাব পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়েছে।

নিউ ইয়র্কে আলোচনা?
আপাতত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার দিকে নজর সকলের। ইরানের প্রতিনিধি দল বর্তমানে নিউ ইয়র্কে রয়েছে। ইরানের ওই আধিকারিক জানিয়েছেন, আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনা ফের শুরু করার জন্য প্রতিনিধি দলের প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে।

তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের(Masoud Pezeshkian) সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বৈঠক হওয়ার কথা নেই বলেও জানানো হয়েছে। আপাতত মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে আলোচনা এগোতে পারে। 

POST A COMMENT
Advertisement