যুদ্ধবিরতিতে রাজি, তবে ইরানের ১০ দফা শর্তে কী কী দাবি আছে? জানুন
ইরানে মানবসভ্যতা নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যুদ্ধবিরতির পথে হেঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানও সেই প্রস্তাবে সাড়া দিয়েছে। কিন্তু যুদ্ধ থামানোর জন্য ১০ দফা শর্ত রেখেছে ইরান।
ইরানের ১০ দফা শর্তে কী কী দাবি আছে?- তেহরান,
- 08 Apr 2026,
- (Updated 08 Apr 2026, 12:35 PM IST)
হাইলাইটস
- বুধবার কয়েক ঘণ্টার মধ্যেই আমুল বদলে গিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি।
- যুদ্ধ থামানোর জন্য ১০ দফা শর্ত রেখেছে ইরান।
- সেই শর্তগুলি কী কী? দেখে নেওয়া যাক
বুধবার কয়েক ঘণ্টার মধ্যেই আমুল বদলে গিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি। ইরানে মানবসভ্যতা নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যুদ্ধবিরতির পথে হেঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানও সেই প্রস্তাবে সাড়া দিয়েছে। কিন্তু যুদ্ধ থামানোর জন্য ১০ দফা শর্ত রেখেছে ইরান।
সেই শর্তগুলি কী কী? বুঝে নেওয়া যাক-
- ভবিষ্যতে ইরানের উপর কোনও আগ্রাসন বা আক্রমণ করা হবে না বলে প্রতিশ্রুতি দিতে হবে আমেরিকাকে।
- হরমুজ প্রণালীতে ইরানের কন্ট্রোল অব্যাহত থাকবে।
- ইরানের ইউরেনিয়ামে সমৃদ্ধ হওয়ার অধিকার দিতে হবে।
- ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
- ইরানের বিরুদ্ধে করা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে।
- ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির বোর্ড অফ গভর্নরস-এর সব প্রস্তাব বাতিল করতে হবে।
- যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে তার ভরণপোষণ করতে হবে।
- উপসাগরীয় এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।
- লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ সহ সব ধরনের ফ্রন্টেই যুদ্ধবিরতি মেনে চলতে হবে।
যদিও ইরানের এই দাবিগুলির পরও একাধিক প্রশ্ন রয়েছে। যেমন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই নতুন আইডিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হরমুজ প্রণালী থেকে জাহাজ দ্রুত বের করতে সাহায্য করবে আমেরিকা। আর এরপরেই উঠেছে প্রশ্নচিহ্ন। তবে কি, হরমুজের উপর আংশিক নিয়ন্ত্রণ চাইছে আমেরিকা? যেখানে ১০ দফা দাবিতে হরমুজের উপর একচ্ছত্র অধিকার দাবি করেছে ইরান।
অন্যদিকে, ইজরায়েল আমেরিকার যুদ্ধবিরতি মেনে নিলেও, তারা লেবাননে হামলা থামাতে রাজি না বলে সাফ জানিয়ে দিয়েছে। ফলে ইরানের আরও একটি শর্ত প্রশ্নচিহ্নের মুখে পড়েছে।