যুদ্ধে জখম নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইও, ইরানি সংবাদমাধ্যমের খবরে জল্পনা

১১ দিনে পড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। যুদ্ধের শুরুতেই ইজরায়েল ও আমেরিকার হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই -এর। তাঁর আসনে বসানো হয়েছে, তাঁরই ছেলে মুজতবা খামেনেই-কে।

Advertisement
যুদ্ধে জখম নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইও, ইরানি সংবাদমাধ্যমের খবরে জল্পনাইরান যুদ্ধে জখম মুজতবা খামেনেইও?
হাইলাইটস
  • যুদ্ধে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই -এর।
  • যুদ্ধের জেরে জখম হয়েছেন নতুন সর্বোচ্চ নেতাও।
  • 'জানবাজ অফ রামাদান' এর অর্থই হল 'একজন আহত অভিজ্ঞ সৈনিক'।

১১ দিনে পড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। যুদ্ধের শুরুতেই ইজরায়েল ও আমেরিকার হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই -এর। তাঁর আসনে বসানো হয়েছে, তাঁরই ছেলে মোজতবা খামেনেই-কে। কিন্তু এবার জল্পনা ছড়িয়েছে, যুদ্ধের জেরে জখম হয়েছেন নতুন সর্বোচ্চ নেতাও। 

ইরানের সরকারি সংবাদমাধ্যমে মোজতবা খামেনেইকে 'জানবাজ অফ রামাদান' হিসেবে উল্লেখ করা হয়েছে। আর তারপর থেকেই মুজতবা খামেনেই-এর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা ছড়িয়েছে। কারণ, 'জানবাজ অফ রামাদান' এর অর্থই হল 'একজন আহত অভিজ্ঞ সৈনিক'।

গত ৯ মার্চ ইজরায়েলি একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোজতবা খামেনেই-এর সর্বোচ্চ নেতাদের পদে বসার খবর প্রকাশ করা হচ্ছিল, তখন তাকে 'জানবাজ অফ রামাদান' হিসেবে উল্লেখ করা হয়। যদিও এরপর বিস্তারিত ভাবে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি। 

মোজতবা-র কোনও ছবি, ভিডিও প্রকাশ্যে না আসায়, জল্পনা আরও বেড়েছে

ইরানের  নতুন সর্বোচ্চ নেতা নাম ঘোষণা করা হলেও মোজতবা খামেনেই-এর কোনও ছবি, ভিডিও, বক্তব্য বা প্রকাশ্য উপস্থিতি না থাকায় আন্তর্জাতিক মহলে জল্পনা আরও বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “খামেনেইর ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন কাউকে চাই, যে ইরানে শান্তি ও সম্প্রীতি আনতে পারবে।”

অন্যদিকে ইজরায়েলও মোজতবা খামেনেই-এর তীব্র সমালোচনা করে বলেছে, "মোজতবা ইরানের শাসন ব্যবস্থার আর এক ‘স্বৈরাচারী শাসক’, যিনি আগের শাসকের কঠোর নীতি ও নির্যাতনই চালিয়ে যাবেন।"

তবে এই বিতর্কের মাঝেও মুজতবা এখনও পর্যন্ত জনসমক্ষে আসেননি, কোনও সংবাদমাধ্যমেও বক্তব্যও দেননি। কিছু রিপোর্টে তাঁকে 'রমজান যুদ্ধের জানবাজ' বলে উল্লেখ করা হয়েছে। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়েছে।


 
POST A COMMENT
Advertisement