ইরানে ইজরায়েল-আমেরিকার যৌথ হামলাব্যাপক উত্তেজনার মধ্যেই শনিবার ইরানের উপর বড়সড় হামলা চালাল ইজরায়েল ও আমেরিকা। যৌথভাবে ইরানের উপর এয়ারস্ট্রাইক করা হয়েছে বলে সংবাদমাধ্য়ম সূত্রে খবর। ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে, মিসাইল হামলার আশঙ্কায় আগে থেকেই এই হামলা করা হয়েছে।
হামলার পরেই ভারতীয়দের জন্য অ্যাডভাইজারি জারি করা হয়েছে দূতাবাসের তরফে। যৌথ হামলার পরই সেদেশে থাকা ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে কোনও ভ্রমণ সম্পূর্ণ বন্ধ করার পাশাপাশি, বেশিরভাগ সময় বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, আপৎকালীন পরিস্থিতির জন্য এমার্জেন্সি নম্বরও জারি করা হয়েছে। সেগুলি হল -
989128109115, 989128109109, 989128109102, 989932179359
অন্যদিকে, পাল্টা হামলার আশঙ্কায় সতর্ক ইজরায়েলও। দেশটির এয়ার স্পেস ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর তরফে। পাশাপাশি, দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের সুরক্ষিত কোনও জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের দাবি, পাল্টা হামলার আশঙ্কায় সতর্ক ইজরায়েলও। দেশটির এয়ার স্পেস ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর তরফে। পাশাপাশি, দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের সুরক্ষিত কোনও জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হামলার দু'ঘণ্টার মধ্যেই অবশ্য পাল্টা হামলা চালানোর প্রক্রিয়া শুরু করেছে ইরানও। প্রায় ৩০টি মিসাইল লঞ্চ করা হয়েছে তেহরানের পক্ষে। ফলে মধ্যপ্রাচ্যে অশান্তির যে কালো মেঘের ভয়ে কাঁপছিল, সেই আশঙ্কাই বাস্তব হিসেবে ধরা পড়ল।
উল্লেখ্য বিষয় হল, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নারাজ আমেরিকা। এমতাবস্থায় দুই দেশের মধ্যে আলোচনা চলছিল বিষয়টা নিয়ে। এই বিষয়ে তৃতীয় বৈঠক হয়ে গিয়েছে চলতি সপ্তাহের বৃহস্পতিবার। আজ আবার একটি বৈঠক হওয়ার কথাও ছিল। কিন্তু তারই মাঝে ইরান আক্রমণ করে বসল ইজরায়েল ও আমেরিকা। যার ফলে শান্তি প্রক্রিয়া বিশ বাঁও জলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।