Amir Hamza Shot: লস্করের সহ প্রতিষ্ঠাতা হামজাকে গুলি লাহোরে, আবার অ্যাক্টিভ 'আননোন গানম্যান'?

পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজাকে লক্ষ্য করে লাহোরে গুলি। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। তবে কে বা কারা তাকে গুলি করেছে, সেটা এখনও জানা যায়নি। আর তাতেই প্রশ্ন উঠছে, আবার কি পাকিস্তানের চিন্তা বাড়িয়ে অ্যাক্টিভ হল 'আননোন গানম্যান'? আর সেটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু ইসলামাবাদের কপালে আরও দুঃখ আছে। এর আগেও এই 'আননোন গানম্যান' অনেক জঙ্গিকে নিকেশ করেছে। এখন আবার সেই ট্রেন্ড চালু হতে পারে। 

Advertisement
লস্করের সহ প্রতিষ্ঠাতা হামজাকে গুলি লাহোরে, আবার অ্যাক্টিভ 'আননোন গানম্যান'?আমির হামজাকে গুলি
হাইলাইটস
  • পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজাকে লক্ষ্য করে লাহোরে গুলি
  • গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে
  • আবার কি পাকিস্তানের চিন্তা বাড়িয়ে অ্যাক্টিভ হল 'আননোন গানম্যান'?

পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজাকে লক্ষ্য করে লাহোরে গুলি। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। তবে কে বা কারা তাকে গুলি করেছে, সেটা এখনও জানা যায়নি। আর তাতেই প্রশ্ন উঠছে, আবার কি পাকিস্তানের চিন্তা বাড়িয়ে অ্যাক্টিভ হল 'আননোন গানম্যান'? আর সেটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু ইসলামাবাদের কপালে আরও দুঃখ আছে। এর আগেও এই 'আননোন গানম্যান' অনেক জঙ্গিকে নিকেশ করেছে। এখন আবার সেই ট্রেন্ড চালু হতে পারে। 

যতদূর খবর, লাহোরে একটি সংবাদ চ্যানেলের অফিসের বাইরে হামজার ওপর হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। গুলি লেগে গুরুতর আহত হামজা। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।

মাথায় রাখতে হবে, আমির হামজা হল সেই ব্যক্তি, যে জঙ্গি হাফিজ সইদের সঙ্গে মিলে লস্কর-ই-তৈবা গঠন করেছিল। ভারতের একাধিক জঙ্গি হামলার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ।

হাফিজ আফগান মুজাহিদিনের একজন অভিজ্ঞ সদস্য। হিংসাত্মক বক্তব্য ও লেখালেখির জন্য পরিচিত হামজা। একসময় লস্করের অফিসিয়াল প্রকাশনার সম্পাদক ছিল হামজা। ২০০২ সালে প্রকাশিত কাফিলা দাওয়াত অউর শাদাত সহ একাধিক বই লিখেছে হামজা।

মাথায় রাখতে হবে, আমেরিকার ট্রেজারি বিভাগ লস্কর-ই তৈবাকে একটি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। আমির হামজাকে নিষিদ্ধ জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করেছে তারা। 

হামজা লস্করের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল। সংগঠনের জন্য টাকা তোলা থেকে শুরু করে সদস্য নিয়োগ ও বন্দি জঙ্গিদের মুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এই জঙ্গি।

২০১৮ সালে পাকিস্তানে লস্কর-ঘনিষ্ঠ সংস্থা জামাত উদ দাওয়া এবং ফালাহ-ই-ইনশানিয়াত ফাউন্ডেশনের উপর ওপর আর্থিক কড়াকড়ি শুরু হয়। এই সময় হামজা নাকি লস্কর থেকে দূরত্ব তৈরি করে। এরপর তিনি জইশ-ই মানকাফা নামে একটি নতুন গোষ্ঠী গঠন করে। এই নতুন সংগঠনও জম্মু ও কাশ্মীরসহ বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছে বলে অভিযোগ।

Advertisement

ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, এই সংগঠনটি পাকিস্তানের ভিতরে সক্রিয় রয়েছে। হামজা এখনও লস্করের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলে। আর এই পরিস্থিতিতেই তার উপর চলল গুলি। এমন পরিস্থিতিতে আবার 'আননোন গানম্যানের' প্রসঙ্গ উঠে আসছে। আর সেটা হলে আবার খারাপ অবস্থা হবে পাকিস্তানের জঙ্গিদের।
 

 

POST A COMMENT
Advertisement