Lashkar Terrorist: 'ইনশাআল্লাহ, দিল্লি কাঁপিয়ে দেব-আগ্রা জ্বলবে,' লাহোর থেকে হুমকি লস্কর জঙ্গির

লাহোরের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে ভারত আক্রমণের হুমকি দিল এক লস্কর জঙ্গি। হাফিজ সইদের জঙ্গি সংগঠনের একটি মুখোশধারী প্ল্যাটফর্মের জঙ্গিনেতা প্রকাশ্যে দিল্লি কাঁপিয়ে দেওয়ার এবং আগ্রা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই হুমকি।

Advertisement
 'ইনশাআল্লাহ, দিল্লি কাঁপিয়ে দেব-আগ্রা জ্বলবে,'  লাহোর থেকে হুমকি লস্কর জঙ্গির প্রতীকী ছবি
হাইলাইটস
  • ভারতে আক্রমণের প্রকাশ্যে হুমকি লস্কর জঙ্গির
  • লাহোরের সমাবেশ থেকে দিল্লি কাঁপানো, আগ্রা জ্বালানোর হুঙ্কার
  • কাশ্মীরকে আজাদ করারও দিবাস্বপ্ন দেখছে এই জঙ্গি

ভারতের বিরুদ্ধে ফের বড়সড় ষড়যন্ত্র পাকিস্তানের। 'দিল্লি কাঁপাব, আগ্রাকে জ্বালিয়ে দেব।' এবার প্রকাশ্যে এমন হুমকি দিতে শোনা গেল এক লস্কর জঙ্গিকে।  

জানা গিয়েছে, লাহোরে এক কর্মসূচিতে অংশ নিয়েছিল লস্কর-ই-তৈবার জঙ্গি সৈয়দ আবদুল রহমান নকভি। তার গলাতেই শোনা যায়, ভারত তথা কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্য। জানা গিয়েছে, এই ব্যক্তি আদতে পাকিস্তান মারকাজি মুসলিম লিগের নেতা। যা লস্করের মুখোশ সংগঠন বলে পরিচিত। 

কুখ্যাত জঙ্গি হাফিজ সইদ এবং তার ছেলে তালহা সইদের ঘনিষ্ট বলেই পরিচিত এই সৈয়দ আবদুল রহমান নকভি। লাহোরের ওই লমাবেশে কাশ্মীরকে 'আজাদ' করার শপথ নেয় সে। প্রকাশ্যে ভারত সন্ত্রাস ছড়ানোর হুমকি দিতেও শোনা গিয়েছে তাকে। 

লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত এই জঙ্গি নেতার ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানিমূলক হুমকি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সৈয়দ আবদুল রহমান নকভি লস্করের মুখোশ সংগঠন পাকিস্তান মারকাজি মুসলিম লিগের সমাবেশ থেকে বলে, 'ভারতকে খণ্ড খণ্ড করে দেব। দিল্লি কাঁপিয়ে দেব। আগ্রা জ্বালিয়ে দেব।'

লাহোরে আয়োজিত এই কর্মসূচিতে সৈয়দ আবদুল রহমান নাকভি ভারত ও কাশ্মীর নিয়ে বিষোদগার উগরে দেন। কাশ্মীরকে 'আজাদ' করারও শপথ নেয়। তার বক্তব্যে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শহরকে নিশানা করার প্রকাশ্য হুমকিও উঠে আসে। 

সৈয়দ আবদুল রহমান নাকভি বলে, 'কাশ্মীরকে আজাদ করার দায়িত্ব মারকাজি মুসলিম লিগের। আমাদের ইতিহাস কোরবানির সাক্ষী। আমাদের পূর্বপুরুষদের শপথ আমরা আজও ভুলিনি। তারা বলেছিলেন, আমরা অখণ্ড ভারতকে খণ্ড খণ্ড করব। আমরা আগ্রায় আগুন জ্বালাব। দক্ষিণ প্রান্তকে নাড়িয়ে দেব। দিল্লিকে কাঁপিয়ে দেব। এবং ইনশাআল্লাহ আজও আমরা পূর্বপুরুষদের সেই শপথেই অটল।'

সূত্রের দাবি, সৈয়দ আবদুল রহমান নাকভির সঙ্গে কুখ্যাত জঙ্গি হাফিজ সইদ এবং তার ছেলে তালহা সইদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তানের মারকাজি মুসলিম লিগকে হাফিজ সইদের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ও জামাত-উদ-দাওয়ার রাজনৈতিক মুখোশ হিসেবেই দেখা হয়। 

Advertisement

এই ঘটনায় আবারও পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপে প্রকাশ্য রাজনৈতিক মদতের ঘটনা সামনে এল। এটি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেদ বাড়িয়েছে। 

 

POST A COMMENT
Advertisement