আফগানিস্তানের সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণরবিবার আফগানিস্তানের কাবুলে (Kabul) একটি সামরিক বিমানবন্দরের (Military Airport) বাইরে বিস্ফোরণের (Blast) খবর পাওয়া গিয়েছে। ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তালিবান নিয়ন্ত্রিত সরকারের মুখপাত্র আবদুল নাফি তাকোর বলেছেন, 'আজ সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে, যার কারণে আমাদের বেশ কয়েকজন নাগরিক শহিদ ও আহত হয়েছেন'
গত বছরের ১২ ডিসেম্বর, অজ্ঞাত বন্দুকধারীরা কাবুলে চিনা ব্যবসায়ীদের হোটেলে হামলা চালায়। কাবুল লংগান হোটেল থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়েই তালিবান নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আসে এবং আশপাশ বন্ধ করে দেয়। এরপরই গুলির লড়াই শুরু হয়ে যায় বন্দুকধারী ও তালিবানদের মধ্যে।
আরও পড়ুন:Covid In China: চিনে করোনায় দৈনিক ৯ হাজার মৃত্যুর অনুমান, জিনপিং বললেন, 'কঠিন সময়'
তারা ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানের নিরাপত্তার উন্নতি করেছে বলে দাবি করেছে তালিবান। কিন্তু সেখানে একের পর এক বোমা বিস্ফোরণ ও হামলা হয়েছে। যেগুলির বেশিরভাগেরই দায় নিয়েছে ইসলামিক স্টেট।