Mexico Earthquake Today: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল মেক্সিকো রিখটার স্কেলে তীব্রতা ৭.৪ জারি প্রবল সুনামি সতর্কতা

Mexico Earthquake Today: মাটির অনেক গভীরে হওয়া এই তীব্র কম্পনের ফলে পুয়ের্তো মাদেরো ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরবাড়ি ছেড়ে মানুষজন ভয়ে রাস্তায় নেমে আসেন এবং বহুতল ভবনগুলো তীব্রভাবে দুলতে শুরু করে।

Advertisement
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল মেক্সিকো রিখটার স্কেলে তীব্রতা ৭.৪ জারি প্রবল সুনামি সতর্কতাMexico Earthquake Today: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল মেক্সিকো রিখটার স্কেলে তীব্রতা ৭.৪ জারি প্রবল সুনামি সতর্কতা

Mexico Earthquake Today: ভয়াবহ ভূমিকম্পে তাণ্ডবে কেঁপে উঠল মেক্সিকো। আজ মেক্সিকোর পুয়ের্তো মাদেরো উপকূলে এক অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। সিসমোলজিস্ট এবং ভূবিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল প্রায় ৭.৪ যা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।

মাটির অনেক গভীরে হওয়া এই তীব্র কম্পনের ফলে পুয়ের্তো মাদেরো ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরবাড়ি ছেড়ে মানুষজন ভয়ে রাস্তায় নেমে আসেন এবং বহুতল ভবনগুলো তীব্রভাবে দুলতে শুরু করে। এই শক্তিশালী ভূমিকম্পের ঠিক পরপরই সমুদ্রের জলস্তর আচমকা বাড়তে শুরু করায় উপকূলবর্তী এলাকায় প্রসাশনের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র তড়িঘড়ি সমুদ্র উপকূলে সুনামি আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে। প্রসাশনের পক্ষ থেকে পুয়ের্তো মাদেরোসহ মেক্সিকোর সমস্ত উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সমুদ্রের বিশাল ঢেউ আছড়ে পড়ে যাতে উপকূলের জনবসতি ধুয়ে মুছে না যায় তার জন্য উদ্ধারকারী দল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। ভূমিকম্পে এখনও পর্যন্ত বড়সড় কোনো ক্ষয়ক্ষতির বা হতাহতের অফিসিয়াল খবর না মিললেও স্থানীয় প্রশাসন গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মেক্সিকোর এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

 

POST A COMMENT
Advertisement