Donald Trump Mojtaba Khamenei: ইরান খতম, খামেনইয়ের ছেলেও '৯০% শেষ', বিস্ফোরক দাবি ট্রাম্পের

ইরানের সামরিক শক্তি খতম করে দিয়েছে আমেরিকা। ৯০ শতাংশ শেষ খামেনেইয়ের ছেলেও। বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
ইরান খতম, খামেনইয়ের ছেলেও '৯০% শেষ', বিস্ফোরক দাবি ট্রাম্পেরমোজতবা খামেনেই শেষ?
হাইলাইটস
  • ইরানের সামরিক শক্তি খতম করে দিয়েছে আমেরিকা
  • ৯০ শতাংশ শেষ খামেনেইয়ের ছেলেও
  • বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের উপর ভয়ঙ্কর হামলা শুরু করেছে আমেরিকা। এমন পরিস্থিতিতে আবার বিস্ফোরক দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এমনকী প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনইয়ের ছেলে মোজতবা খামেনইও '৯০ শতাংশ শেষ'। আর মার্কিন প্রেসিডেন্টের এহেন দাবির পরই নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। 

একইসঙ্গে ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকা আবারও ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ (ব্লকেড) চালু করবে। হরমুজ প্রণালী দিয়ে যেই সব জাহাজ যাবে, তাদের কাছ থেকে নিরাপত্তার জন্য টাকা আদায় করবে। যদিও এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে তেহরান।

ইরানের শক্তি শেষ
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, সাম্প্রতি মার্কিন ও ইজরায়েলি হামলায় ইরানের সামরিক ক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গিয়েছে।

তিনি বলেন, 'ওদের কোনও নৌবাহিনী নেই। কোনও বিমানবাহিনী নেই। সব শেষ। ওদের আকাশ প্রতিরক্ষা (অ্যান্টি এয়ারক্রাফ্ট) ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। ওদের সব শীর্ষ নেতা মারা গিয়েছে।'

তাঁর আরও বক্তব্য, 'ওদের টপ নেতারা আর নেই। খামেনেইও আর নেই।' তিনি ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন-ইজরায়েলি হামলায় নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের কথাই বলেছেন বলে মনে করা হচ্ছে।

এছাড়া ট্রাম্পের দাবি, মোজতবা খামেনেই '৯০ শতাংশ শেষ'। জানা গিয়েছে, বিমান হামলায় আহত হওয়ার পর তিনি এখনও সুস্থ হয়ে উঠছেন। সেই কারণেই বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি।

হরমুজ প্রণালীতে মার্কিন ব্লকেড
সপ্তাহান্তে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকা আবার ইরানি ব্লকেড চালু করবে। পাশাপাশি তিনি জানান, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে নিরাপত্তার জন্য অর্থ দিতে হবে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প লেখেন, 'আমেরিকা হবে 'হরমুজ প্রণালীর রক্ষক'।

তিনি আরও লেখেন, 'হরমুজ প্রণালী খোলা রয়েছে এবং ইরান থাকুক বা না থাকুক, খোলাই থাকবে। আমরা আবার ইরানের বিরুদ্ধে ব্লকেড চালু করছি। এতে শুধু ইরানের জাহাজ বা ওই দেশের গ্রাহকদের যাতায়াত বন্ধ হবে। অন্য সব দেশের জন্য এই জলপথ খোলা থাকবে।'

Advertisement

এছাড়া ট্রাম্প প্রস্তাব দেন, হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলিকে নিরাপত্তার জন্য এই পথ দিয়ে যাওয়া পণ্যের ওপর ২০ শতাংশ হারে টাকা দিতে হবে। সোজা ভাষায় ট্যাক্স দিতে হবে।

ট্রাম্পের প্রস্তাব খারিজ করল ইরান
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি খারিজ করে দেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'ইরান বরাবর হরমুজ প্রণালীর রক্ষক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ২০ শতাংশ অবশ্যই অনেক বেশি।'

ঝামেলার কেন্দ্রে হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ। এখন থেকে তেল, গ্যাস সহ নানা জরুরি পণ্য যাতায়াত করে। আর এই জায়গাটা নিয়েই আমেরিকা ও ইরানের মধ্যে ঝামেলা বাড়ছে। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয়। 

 

POST A COMMENT
Advertisement