Modi Israel Visit: 'ইজরায়েলের পাশে ভারত', বললেন মোদী, পেলেন পার্লামেন্টের সর্বোচ্চ সম্মান

৯ বছর আগে ইজরায়েল সফরের কথা মনে করিয়ে তিনি বলেন,'ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েলে আসার সৌভাগ্য আমার হয়েছিল। আমি এখানে ফের আসতে পেরে খুব খুশি। আমি সেই মাটিতে ফিরেছি যে মাটির প্রতি আমি বরাবরই টান অনুভব করেছি। আমার জন্ম ১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে সেই দিনেই হয়েছিল, যেদিন ভারত ইজরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল'।

Advertisement
'ইজরায়েলের পাশে ভারত', বললেন মোদী, পেলেন পার্লামেন্টের সর্বোচ্চ সম্মানমোদী-নেতানিয়াহু
হাইলাইটস
  • দুদিনের ইজরায়েল সফরে প্রধানমন্ত্রী।
  • প্রোটোকল ভেঙে তাঁকে স্বাগত জানালেন নেতানিয়াহু।

ইজরায়েলের দুই দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেল আভিভের বেন গুরিয়ান বিমানবন্দরে প্রধানমন্ত্রী পৌঁছানোর পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা স্বাগত জানান। ইজরায়েলে এই রাজকীয় অভ্যর্থনার মাঝে প্রধানমন্ত্রী মোদী সে দেশের সংসদ ক্নেসেটে ভাষণ দেন। বলেন,'ভারতের ১৪০ কোটি জনতার তরফ থেকে বন্ধুত্ব ও সম্মানের বার্তা নিয়ে ইজরায়েলে এসেছি। ভারত ও ইজরায়েলের সম্পর্ক কেবল কৌশলগত নয়, বরং তা পারস্পরিক মূল্যবোধ ও বিশ্বাসের ওপর টিকে আছে'।

তিনি যোগ করেন,'ইজরায়েলি সংসদে দাঁড়িয়ে নিজেকে সম্মানিত বোধ করছি।  আমি প্রাচীন সভ্যতা ভারতের প্রতিনিধি হিসেবে আর এক প্রাচীন সভ্যতাকে সম্বোধন করছি'।

৯ বছর আগে ইজরায়েল সফরের কথা মনে করিয়ে তিনি বলেন,'ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েলে আসার সৌভাগ্য আমার হয়েছিল। আমি এখানে ফের আসতে পেরে খুব খুশি। আমি সেই মাটিতে ফিরেছি যে মাটির প্রতি আমি বরাবরই টান অনুভব করেছি। আমার জন্ম ১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে সেই দিনেই হয়েছিল, যেদিন ভারত ইজরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল'।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামাসের হামলার নিন্দা করেন মোদী। তাঁর কথায়, 'কোনও কারণেই নিরপরাধ মানুষকে হত্যা করা বরদাস্ত করা যায় না। সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে। এই ধরনের কাজকে কোনওভাবেই ন্যায্য বলে মেনে নেওয়া যায় না। হিংসার এই চক্র গোটা অঞ্চলকে আরও অস্থির করে তুলেছে'।

স্থায়ী শান্তির জন্য রাজনৈতিক সমাধান জরুরি বলে মনে করেন মোদী। তাঁর মতে,'ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্যালেস্তাইন সমস্যার সমাধান প্রয়োজন। ভারত এমন যে কোনও উদ্যোগকে সমর্থন করে যা এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি আনতে পারে'।

সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মোদী। জানান,'সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতা সহ্য করা হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের নীতি হলো জিরো টলারেন্স। ভারত আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির পক্ষে। ভারত ‘আব্রাহাম অ্যাকর্ড’-এর সমর্থনে করে'।

Advertisement

প্রধানমন্ত্রী মোদীর ভাষণের আগে, ভাষণের মাঝে এবং শেষ হওয়ার পর সংসদে ‘মোদী, মোদী’-ও শোনা গেল। তাঁকে বেশ কয়েকবার দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এ দিন নরেন্দ্র মোদীকে ইজরায়েলি সংসদ ক্নেসেটের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। স্পিকার অফ দ্য ক্নেসেট মেডেল পান মোদী। প্রধানমন্ত্রীর নেতৃত্বের মাধ্যমে ভারত ও ইজরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মান। 

POST A COMMENT
Advertisement