North Nepal Floods: উত্তর নেপালে হড়পা বান ভেসে গেল আস্ত একটি পাড়া, প্রচুর প্রাণহানির আশঙ্কা

নেপালে ফের বিপর্যয়। ভোরের অন্ধকারে হঠাৎ হড়পা বান। মুহূর্তের মধ্যে ভেসে গেল একের পর এক বাড়ি, সেতু। ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পও।

Advertisement
উত্তর নেপালে হড়পা বান ভেসে গেল আস্ত একটি পাড়া, প্রচুর প্রাণহানির আশঙ্কাভয়াবহ হড়পা বানে ভেসে গেল ৩৫টি বাড়ি।
হাইলাইটস
  • ভোরের অন্ধকারে হঠাৎ হড়পা বান।
  • মুহূর্তের মধ্যে ভেসে গেল একের পর এক বাড়ি, সেতু।
  • ৩৫টিরও বেশি বাড়ি ভেসে গিয়েছে।

নেপালে ফের বিপর্যয়। ভোরের অন্ধকারে হঠাৎ হড়পা বান। মুহূর্তের মধ্যে ভেসে গেল একের পর এক বাড়ি, সেতু। ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পও। রবিবার ভোরে নেপালের গোরখা জেলার বুঢ়ী গণ্ডকী নদীতে এই বিপর্যয় ঘটে। প্রাথমিক খবর অনুযায়ী, ৩৫টিরও বেশি বাড়ি ভেসে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকাজ শুরু করেছে নেপালের সেনা। হেলিকপ্টারে করে বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সরানো হচ্ছে। বিলি করা হচ্ছে ত্রাণও। এখনও পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে প্রশাসন জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব এখনও মেলেনি।

ভোর ৪টেয় হড়পা বান 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর ৪টে নাগাদ গণ্ডকী প্রদেশের চুমনুব্রি গ্রামীণ পুরসভা এলাকায় হড়পা বান আছড়ে পড়ে। নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন বাসিন্দারা।

চুমনুব্রি-৩ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি রামকুমার গুরুং জানিয়েছেন, সাল্লেরি, পাইয়ুকা এবং জগৎ এলাকার নদীসংলগ্ন বসতিতে ব্যাপক ক্ষতি হয়েছে। একটি ঝুলন্ত সেতুও ভেসে গিয়েছে। ওই সেতুটি ওয়ার্ডের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। ন্যাকচেত থেকে ফিলিম বাজারের সংযোগকারী সেতুটিও ভেঙে পড়েছে বলে খবর।

গোরখা জেলা প্রশাসনের সহকারী আধিকারিক নেত্রপ্রসাদ শর্মা জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় তিন ডজন বাড়ি ভেসে গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে এখনও সমীক্ষা চলছে।

উদ্ধারকাজে নেপালের সেনা, হেলিকপ্টার
পরিস্থিতির গুরুত্ব বুঝে উদ্ধারকাজে নেমেছে নেপালের সেনা। আকাশপথে এবং সড়কপথে সেনা মোতায়েন করা হয়েছে। বিপজ্জনক এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ সমাজমাধ্যমে জানিয়েছেন, বুঢ়ী গণ্ডকী নদীতে হড়পা বানের পর উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়েছে। ভূমিধসের আশঙ্কা থাকা জগৎ এলাকা থেকে ছ’জনকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। কাঠমান্ডুতে থাকা সেনার দ্রুত প্রতিক্রিয়া দলকেও আকাশপথে বিপর্যস্ত এলাকায় পাঠানো হয়েছে।

Advertisement

নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং স্থানীয় প্রশাসনও উদ্ধার ও ত্রাণের কাজে যোগ দিয়েছে। নদীর ধারে থাকা বাসিন্দাদের সতর্ক করতে মাইকে প্রচার চালানো হচ্ছে। জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তাই বাসিন্দাদের উঁচু ও নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  খ করা হয়েছে।

POST A COMMENT
Advertisement