Royal Enfield Goan Classic: ইজরায়েল সফরে প্রযুক্তি কূটনীতির নতুন বার্তা, নজর কাড়ল রয়্যাল এনফিল্ড

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ইজরায়েল সফরে রয়েছেন। সফরকালে তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জেরুজালেমে আয়োজিত একটি উচ্চপ্রযুক্তি প্রদর্শনীতে অংশ নেন। আধুনিক প্রযুক্তি ও ভবিষ্যৎমুখী উদ্ভাবনকে কেন্দ্র করে সাজানো এই প্রদর্শনী দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিফলন বহন করে।

Advertisement
ইজরায়েল সফরে প্রযুক্তি কূটনীতির নতুন বার্তা, নজর কাড়ল রয়্যাল এনফিল্ড
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ইজরায়েল সফরে রয়েছেন।
  • সফরকালে তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জেরুজালেমে আয়োজিত একটি উচ্চপ্রযুক্তি প্রদর্শনীতে অংশ নেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ইজরায়েল সফরে রয়েছেন। সফরকালে তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জেরুজালেমে আয়োজিত একটি উচ্চপ্রযুক্তি প্রদর্শনীতে অংশ নেন। আধুনিক প্রযুক্তি ও ভবিষ্যৎমুখী উদ্ভাবনকে কেন্দ্র করে সাজানো এই প্রদর্শনী দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিফলন বহন করে।

উদ্ভাবনের মঞ্চে ভারত-ইজরায়েল
জেরুজালেমে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে কৃষি প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, জলবায়ু সমাধান, জৈবপ্রযুক্তি, স্মার্ট মোবিলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, শক্তি ও মহাকাশ প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অগ্রগতি তুলে ধরা হয়। ইজরায়েলের নামী সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানগুলি তাদের সাম্প্রতিক উদ্ভাবন প্রদর্শন করে।

প্রদর্শনী চলাকালীন প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন বিজ্ঞানী, সিইও ও স্টার্টআপ উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। নতুন প্রযুক্তি কীভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সহজ করতে পারে, সে বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন। প্রযুক্তি উদ্ভাবনে ইজরায়েলেয়র দক্ষতা এবং সেই অভিজ্ঞতা কাজে লাগাতে ভারতের আগ্রহ, দুই দেশের পারস্পরিক সহযোগিতার ইঙ্গিত দেয়।

আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়্যাল এনফিল্ড
এই প্রযুক্তি প্রদর্শনীর মাঝেই একটি ছবি বিশেষভাবে সাড়া ফেলে। দুই প্রধানমন্ত্রীকে একটি শক্তিশালী মোটরসাইকেল পরিদর্শন করতে দেখা যায়, ভারতের ঐতিহ্যবাহী ব্র্যান্ড Royal Enfield-এর ‘গোয়ান ক্লাসিক ৩৫০’।

এই মোটরসাইকেলটি শুধু একটি যানবাহন নয়, বরং ভারতের উৎপাদন ক্ষমতা ও বৈশ্বিক বাজারে ভারতীয় ব্র্যান্ডের ক্রমবর্ধমান উপস্থিতির প্রতীক। ইসরায়েলে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ক্লাসিক ডিজাইন, ক্রুজার স্টাইল এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের কারণে সেখানে এক শক্তিশালী রাইডার কমিউনিটি গড়ে উঠেছে।

কেন বিশেষ ‘গোয়ান ক্লাসিক ৩৫০’?
‘গোয়ান ক্লাসিক ৩৫০’-এ রয়েছে ৩৪৯ সিসি এয়ার-অয়েল কুলড ইঞ্জিন, যা ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এই ইঞ্জিন দৈনন্দিন ব্যবহার ও দীর্ঘপথের রাইড, দুই ক্ষেত্রেই উপযোগী।

২০২৬ সালের মডেলে যুক্ত হয়েছে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, যা গিয়ার পরিবর্তনকে আরও মসৃণ করে এবং দ্রুত ডাউনশিফ্টের সময় চাকা লক হওয়ার ঝুঁকি কমায়। এছাড়া রয়েছে আপগ্রেডেড USB টাইপ-সি চার্জিং পোর্ট, যা দ্রুত চার্জিং সমর্থন করে।

Advertisement

ডিজাইনের দিক থেকেও এই বাইকটি আলাদা, ববার স্টাইল লুক, সিঙ্গেল ফ্লোটিং সিট, কমপ্যাক্ট এপ হ্যাঙ্গার হ্যান্ডেলবার এবং সাদা সাইডওয়াল সহ ক্রস-স্পোক টিউবলেস চাকা এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ভারতে এই মোটর সাইকেলের প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য প্রায় ২.২০ লক্ষ টাকা। প্রযুক্তি ও ঐতিহ্যের সমন্বয়ে তৈরি এই বাইকই জেরুজালেমের প্রদর্শনীতে ভারত-ইজরায়েল বন্ধুত্বের এক প্রতীকী চিত্র হয়ে উঠেছে। 

 

POST A COMMENT
Advertisement