Dubai Drone Attack: দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা ইরানের, আহত ভারতীয় সহ ৪

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ২টি ড্রোন নিয়ে হামলা চালিয়েছে দুবাই। ড্রোন ২টি ভেঙে পড়েছে বলেই খবর। তবে এতে ৪ জন আহত হয়েছেন। তার মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

Advertisement
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা ইরানের, আহত ভারতীয় সহ ৪দুবাইয়ে ড্রোন হামলা
হাইলাইটস
  • দুবাই বিমানবন্দরের কাছে ইরানের ড্রোন হামলা
  • আহত হলেন এক ভারতীয়
  • আহত বাংলাদেশি এক নাগরিকও

মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে আহত হলেন এক ভারতীয়। বুধবার ২টি ড্রোন নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হামলায় চালায় ইরান। ড্রোন ২টি ভেঙে পড়ে বলে খবর। এই ঘটনায় মোট ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বলে খবর। যদিও তাঁর আঘাত গুরুতর নয় বলেই খবর। 

এছাড়াও আহতদের মধ্যে রয়েছেন ২ জন ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি। তাঁদের আঘাত তুলনামূলক বেশি বলে জানা গিয়েছে। দুবাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলা সত্ত্বেও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবায় ব্যাঘাত ঘটেনি। ট্রাফিক চলাচলও বিঘ্নিত হয়নি। 

ইরানের নয়া সুপ্রিম লিডার কি আহত? 
মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। ইজরায়েল এবং ইরান ক্রমাগত একে অপরের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা মোতজবা খামেনেই যুদ্ধের সময়ে আহত হয়েছেন। সে দেশের প্রেসিডেন্টের পুত্র ইউসুফ পেজেশকিয়ান এটি নিশ্চিত করেছেন। মোজতবা খামেনেইয়ের স্বাস্থ্য এবং বর্তমান অবস্থান নিয়ে জল্পনার মাঝেই তিনি এই বিবৃতি দিয়েছেন।  

পেজেশকিয়ান আরও বলেন, 'আঘাত সত্ত্বেও মার্কিন-ইজরায়েলি হামলায় বাবা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হওয়া ইরানের নয়া সুপ্রিম লিডার নিরাপদ এবং সুস্থ আছেন।' নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে পেজেশকিয়ান বলেন, 'আমি খবর শুনেছি, জনাব মোজতবা খামেনেই আহত হয়েছেন। আমি তাঁর সঙ্গে যোগাযোগ রাখা কয়েকজন বন্ধুর থেকে খবর নিয়েছিলাম। তাঁরা আমায় বলেছেন, ভগবানকে ধন্যবাদ জানান, মোজতবা ভাল এবং নিরাপদ আছেন।'

 

POST A COMMENT
Advertisement