"হরমুজ খুলে না দিলে..." ইরানকে ৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি ট্রাম্পের

চতুর্থ সপ্তাহে পড়ল ইরান বনাম ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। কারণ, যুদ্ধের শুরু থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এমতাবস্থায় শনিবার (মার্কিন সময়) চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
"হরমুজ খুলে না দিলে..." ইরানকে ৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি ট্রাম্পেরইরানকে ৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি ট্রাম্পের
হাইলাইটস
  • চতুর্থ সপ্তাহে পড়ল ইরান বনাম ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ।
  • মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট।
  • যুদ্ধের শুরু থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান।

চতুর্থ সপ্তাহে পড়ল ইরান বনাম ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। কারণ, যুদ্ধের শুরু থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এমতাবস্থায় শনিবার (মার্কিন সময়) চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী ফের খুলে না দিলে ইরানের বিদ্যুৎ পরিকাঠামোর উপর সরাসরি হামলা চালানো হবে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ ট্রাম্প বলেন, "নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণভাবে খুলে না দেওয়া হয়, তবে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলিতে হামলা চালানো হবে। শুরুটা করা হবে সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট দিয়েই।"

চতুর্থ সপ্তাহে পড়ল যুদ্ধ

আজ নিয়ে ২৩তম দিনে পড়েছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ। যত সহজে ইরানকে আমেরিকা হারিয়ে দেবে আশা করেছিল, তা কার্যক্ষেত্রে হচ্ছে না বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। বরং আক্রমণের ঝাঁঝ আরও বাড়াচ্ছে ইরান। ইজরায়েলের আধিকারিকের দাবি, যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরান দূরপাল্লার মিসাইল ছোড়া শুরু করেছে। ফলে সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হতাহতের সংখ্যা বাড়ছে

চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইতিমধ্যেই ব্যাপক প্রাণহানি ঘটেছে। আমেরিকা ও ইজরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ইজরায়েলি ভূখণ্ডে ইরানের পাল্টা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

বিশ্বে তেল সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী

পারস্য উপসাগরকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করা সরু জলপথ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এর মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করা হয়। সম্প্রতি, ইরান এই সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে। যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে গিয়েছে। ফলে চাপে পড়ে এবার হরমুজ নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

POST A COMMENT
Advertisement