আফগান সীমান্তে ফের এয়ার স্ট্রাইক পাকিস্তানের, নিহত কমপক্ষে ১৯ জন

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যেকার উত্তেজনা থামার কোনও লক্ষণ নেই। রবিবার মধ্যরাতে ফের একবার আফগান বর্ডারের কাছে এয়ার স্ট্রাইক করল পাকিস্তানি বায়ুসেনা।

Advertisement
আফগান সীমান্তে ফের এয়ার স্ট্রাইক পাকিস্তানের, নিহত কমপক্ষে ১৯ জনআফগান সীমান্তে ফের এয়ারস্ট্রাইক পাকিস্তানের
হাইলাইটস
  • পাকিস্তান-আফগানিস্তানের মধ্যেকার উত্তেজনা থামার কোনও লক্ষণ নেই।
  • মধ্যরাতে ফের একবার আফগান বর্ডারের কাছে এয়ার স্ট্রাইক করল পাকিস্তানি বায়ুসেনা।
  • সশস্ত্র জঙ্গিদের ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যেকার উত্তেজনা থামার কোনও লক্ষণ নেই। রবিবার মধ্যরাতে ফের একবার আফগান বর্ডারের কাছে এয়ার স্ট্রাইক করল পাকিস্তানি বায়ুসেনা। তবে ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে, সশস্ত্র জঙ্গিদের  ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলার জেরে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

রবিবার সকালে পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ তারার সোশ্যাল মিডিয়ায় এই হামলার কথা জানিয়েছেন। তাঁর দাবি জঙ্গিগোষ্ঠীগুলিকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট অভিযান চালিয়ে ৭টি ক্যাম্প ও আস্তানা ধ্বংস করেছে। এগুলো পাকিস্তান তালেবান, অর্থাৎ তেহরিক-ই-তালেবান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীর বলে দাবি করেছেন মন্ত্রী। একইসঙ্গে ইসলামাবাদের দাবি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ, তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

অন্যদিকে, বর্ডারের ঠিক কোন জায়গায় পাকিস্তান এয়ার স্ট্রাইক করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে, আফগানিস্তানের এলাকার মধ্যেই এই হামলা চালানো হয়েছে।

উল্টোদিকে, আফগান সরকারও হামলার বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। আফগান সরকার জানিয়েছে, পাকিস্তান একটি মাদ্রাসায় হামলা চালিয়েছে। এই হামলায় ১৯ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। আফগানিস্তানও এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। গত বছর সীমান্ত সংঘর্ষে বেশ কয়েকজন সেনা ও সাধারণ মানুষ নিহত হয়। কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি বর্তমানে বহাল রয়েছে, তবে এখনও আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছানো যায়নি। 


 

POST A COMMENT
Advertisement