নাম না করে ভারতকে হুমকি পাক সেনাপ্রধান আসিম মুনিরেরপাকিস্তানের হাল খারাপ। দেশের অভ্যন্তরে যখন অভাব, মুদ্রাস্ফীতি মাথাচারা দিয়ে উঠেছে, তখন দেশের সমস্যার সমাধান না করে বিষোদগার করছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও অর্থনৈতিক দুর্দশা থেকে মনোযোগ সরানোর জন্য লজ্জাজনক খেলায় নেমেছেন তিনি।
রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সে একটি অনুষ্ঠানে আসিম মুনির হুমকি দিয়ে বলেন, "ভবিষ্যতে ‘শত্রুদের’ পক্ষ থেকে কোনও অপকর্ম ঘটলে যুদ্ধের পরিণতি শুধু এটুকুতেই সীমিতই থাকবে না। বরং তা অত্যন্ত বিপজ্জনক ও বেদনাদায়ক হবে।"
নিজের ভাষণে ফিল্ড মার্শাল পাকিস্তানের সামরিক শক্তি ও পাল্টা আক্রমণের ক্ষমতার বিষয়ে বলেন, "পাকিস্তান নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনও আপোস করবে না।" যদিও তিনি সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি, তবে তাঁর এই বক্তব্যকে ভারতের বিরুদ্ধে একটি স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানি ফিল্ড মার্শাল বলেন, "আমাদের শত্রুরা যেন ভুলে না যায়, যে পাকিস্তান নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে জানে। ভবিষ্যতে যদি সেই সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করা হয়, তবে এবার যুদ্ধের পরিধি আরও অনেক বাড়বে। বিষয়টিকে আমরা শুধু সীমান্তে সীমাবদ্ধ রাখব না।"
মুনিরের কথা থেকেই স্পষ্ট ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে সে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে চলা উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। সীমান্ত বিরোধ, সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘকাল ধরেই সংবেদনশীল। তাই এহেন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।