Pakistan Blast Today: নমাজ ভাঙল ভয়াবহ বিস্ফোরণে, মসজিদে 'আত্মঘাতী' হানায় মৃত ১৫

পাকিস্তান: খাইবার পাখতুনখাওয়ায় নামাজরত অবস্থায় ‘আত্মঘাতী বিস্ফোরণে’ ১৫ জন নিহত, মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

Advertisement
নমাজ ভাঙল ভয়াবহ বিস্ফোরণে, খাইবার পাখতুনখাওয়ার মসজিদে মৃত ১৫ ‘আত্মঘাতী বিস্ফোরণে’ ১৫ জন নিহত, মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
হাইলাইটস
  • পাকিস্তানে ফের ভয়াবহ বিস্ফোরণ।
  • অজ্ঞাত হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
  • মসজিদের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Pakistan Kohat Mosque Blast: পাকিস্তানে ফের ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার জুমার নামাজ চলাকালীন খাইবার পাখতুনখোয়ার কোহাটে ওল্ড পুলিশ লাইন্সের কাছে অজ্ঞাত হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। জখম বহু মানুষ। তাঁদের মধ্যে পুলিশকর্মীরাও রয়েছেন। বিস্ফোরণের জেরে মসজিদের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দেওয়ালও ভেঙে পড়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার। ওই সময় মসজিদে জুমার নামাজ চলছিল। পুলিশ লাইন্সের কাছে আচমকাই প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ওল্ড পুলিশ লাইন্সের কাছে মসজিদের দিকে ধাক্কা মারে। তার পরেই বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। তবে বিস্ফোরণের প্রকৃতি নিয়ে তদন্ত এখনও চলছে।

বিস্ফোরণে মসজিদের দেওয়াল ধসে পড়ে
বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে মসজিদের বাইরের অংশে ব্যাপক ক্ষতি হয়। একটি দেওয়াল ধসে পড়ে। বিস্ফোরণের জায়গায় গর্তও তৈরি হয়েছে বলে উদ্ধারকারী সংস্থাগুলি জানিয়েছে। আশপাশের কয়েকটি বাড়ি ও অন্যান্য কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

বিস্ফোরণের পর গুলির শব্দও শোনা যায়। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তা অভিযানও শুরু হয়।

হাসপাতালে জরুরি অবস্থা
বিস্ফোরণের পর আহতদের দ্রুত কোহাটের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স বা DHQ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, অন্তত ২৫ জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে পুলিশকর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে।

Rescue 1122-এর দলও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজ বেশ কিছু সময় ধরে চলে।

বন্ধ রাস্তাঘাট, হাই অ্যালার্ট জারি
বিস্ফোরণের পর কোহাট-হাঙ্গু রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওল্ড পুলিশ লাইন্সের দিকে যাওয়ার রাস্তাতেও কড়া নজরদারি শুরু হয়। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে।

Advertisement

ঘটনায় শোকবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঘটনার কারণ সম্পর্কে রিপোর্টও চাওয়া হয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর।  

POST A COMMENT
Advertisement