Amir Liaqat Hussain Dead: পরপর ৩ বিয়েতে খবরে, সেই পাক সাংসদ লিয়াকতের মৃত্যু

আমির লিয়াকাতের বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। তিনি ১৯৭২ সালে করাচিতে জন্মগ্রহণ করেন। আমির লিয়াকত তিনটি বিয়ে করেছিলেন। তিনি ২০১৮ সালে দ্বিতীয় স্ত্রী তৌবা আনোয়ারকে বিয়ে করেন। এরপর তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০২২ সালেই বিয়ে করেন দানিয়া শাহকে।

Advertisement
পরপর ৩ বিয়েতে খবরে, সেই পাক সাংসদ লিয়াকতের মৃত্যুপিটিআই সাংসদ আমির লিয়াকত প্রয়াত
হাইলাইটস
  • পিটিআই সাংসদ আমির লিয়াকতের বয়স হয়েছিল ৪৯ বছর
  • সম্প্রতি তৃতীয়বার বিয়ে করেছিলেন আমির লিয়াকত

পাকিস্তানের সংসদ সদস্য আমির লিয়াকত করাচিতে মারা গেছেন। তার পরিচালকের বরাত দিয়ে জিও টিভি এ খবর দিয়েছে। করাচিতে তার অ্যাপার্টমেন্টে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আমির লিয়াকত সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রীর থেকে বিচ্ছেদ এবং তৃতীয় বিয়ে নিয়ে আলোচনায় ছিলেন।

আমির লিয়াকাতের বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। তিনি ১৯৭২ সালে করাচিতে জন্মগ্রহণ করেন। আমির লিয়াকত তিনটি বিয়ে করেছিলেন। তিনি ২০১৮  সালে দ্বিতীয় স্ত্রী তৌবা আনোয়ারকে বিয়ে করেন। এরপর তার থেকে বিবাহ বিচ্ছেদের পর ২০২২ সালে ৩১ বছরের ছোট দানিয়া শাহকে বিয়ে করেন। তবে বিয়ের কয়েকদিন পরই ১৮ বছর বয়সী দানিয়া তার কাছে ডিভোর্স চেয়েছিলেন।

পরিচালকের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে যে বুধবার রাত থেকে তার স্বাস্থ্য খারাপ ছিল, তবে তিনি হাসপাতালে যেতে রাজি হননি। এরপর তিনি ব্যথায় চিৎকার করলে তাঁর পিরচালক সেখানে পৌঁছন। কিন্তু দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে দেখা যায় রুমে অচেতন অবস্থায় পড়ে আছেন লিয়াকত। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

 

আমির তার দ্বিতীয় স্ত্রী এবং তার প্রথম স্ত্রীর সঙ্গে ডানদিকে দাঁড়িয়ে আছেন (Photo- Social Media/syedabushraiqbal/Instagram)
আমির তার দ্বিতীয় স্ত্রী এবং তার প্রথম স্ত্রীর সঙ্গে ডানদিকে দাঁড়িয়ে আছেন (Photo- Social Media/syedabushraiqbal/Instagram)

 

আমির লিয়াকত ২০১৮  সালের মার্চ মাসে ইমরান খানের দল পিটিআই-এ যোগ দিয়েছিলেন। এরপর করাচি থেকে এমপি নির্বাচিত হন। যদিও পরে তিনি দল থেকে ইস্তফা দেন।

 

আমির লিয়াকত ফেব্রুয়ারিতে দানিয়া শাহকে বিয়ে করেছিলেন (Photo- iamaamirliaquat/Instagram)
আমির লিয়াকত ফেব্রুয়ারিতে দানিয়া শাহকে বিয়ে করেছিলেন (Photo- iamaamirliaquat/Instagram)

পিটিআইয়ে যোগ দেওয়ার আগে তিনি মুত্তাহিদা কওমি মুভমেন্টের (MQM) একজন বড় নেতা ছিলেন। কিন্তু ২০১৬  সালের গস্টে তিনি দল থেকে বিচ্ছিন্ন হন। এ সময় তিনি রাজনীতি ছাড়ার ঘোষণা করেন। পরে ২০১৮  সালে, তিনি  ইমরান খানের দলে যোগদান করেন এবং  করাচি থেকে এমপিও নির্বাচিত হন।

দীর্ঘদিন মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন লিয়াকত। ২০০২ সালে, তিনি Jio টিভিতে যোগ দেন। এরপর তিনি বোল নিউজেও হাজির হন। লিয়াকতকে শেষ দেখা গিয়েছিল বোল হাউসের অনুষ্ঠানে।

Advertisement

POST A COMMENT
Advertisement