৪১৩ কোটি টাকায় বিক্রি হল গোলাপি হিরেহংকংয়ের (Hong Kong) নিলামে রেকর্ড অর্থে বিক্রি হল একটি গোলাপি হীরে (Pink Diamond Auction)। বিরল ওই হীরেটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। নিলামে বিক্রি হওয়া হীরেটি (Diamond) প্রতি ক্যারেটের সর্বোচ্চ দামে বিশ্ব রেকর্ড গড়েছে। মোট ৪.৯৯ মিলিয়ন ডলারে ওই গোলাপি হীরে বিক্রি হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪১৩ কোটি টাকা। এই গোলাপি হীরেটি নিলামে তুলেছিল সোথেবি'স হংকং (Sotheby's Hong Kong) নামের একটি সংস্থা। যদিও প্রাথমিকভাবে এর দাম এতটা আন্দাজ করা হয়নি।
উইলিয়ামসন পিঙ্ক স্টার ডায়মন্ড
১১.১৫ ক্যারেটের উইলিয়ামসন পিঙ্ক স্টার ডায়মন্ড (Williamson Pink Star Diamond) সোথেবি'স হংকং দ্বারা নিলামে তোলা হয়। হীরেটি ৩৯২ মিলিয়ন হংকং ডলারে বিক্রি হয়েছে। যদিও প্রাথমিকভাবে এর দাম ধরা হয়েছিল মাত্র ২১ মিলিয়ন ডলার। উইলিয়ামসন পিঙ্ক স্টারের নামকরণ করা হয়েছিল দু'টি কিংবদন্তি গোলাপি হীরের (Pink Diamond) নামে। প্রথম উইলিয়ামসন হীরেটি ২৩.৬০ ক্যারেটের। এটি ১৯৪৭ সালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে বিবাহের উপহার হিসাবে দেওয়া হয়েছিল। দ্বিতীয় গোলাপি হীরেটি ৫৯.৬০ ক্যারেটের। ২০১৭ সালের নিলামে এটি ৭১২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। উইলিয়ামসন পিঙ্ক স্টার হল নিলামের জন্য আসা দ্বিতীয় বৃহত্তম গোলাপি হীরে। গোলাপি হীরে রঙিন হীরের মধ্যে সবচেয়ে বিরল এবং সবচেয়ে মূল্যবান।
আরও পড়ুন: Haridebpur Murder Case: মেয়ের সঙ্গে মা-ও প্রেমিকা ছিল অয়নের, হরিদেবপুর-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
সবচেয়ে বড় গোলাপি হীরে
কয়েক মাস আগে জানা গিয়েছিল যে অ্যাঙ্গোলার কিছু খনি শ্রমিক খননের সময় একটি গোলাপি হীরে আবিষ্কার করেছিল। মনে করা হয়েছিল যে এই হীরেটি গত ৩০০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় গোলাপি হীরে হতে পারে। এই বিরল গোলাপি হীরেটির নাম ছিল দ্য লুলো রোজ। কারণ এটি লুলো খনিতে আবিষ্কৃত হয়েছিল। লুলো খনি অ্যাঙ্গোলার উত্তর-পূর্বে অবস্থিত।
সবচেয়ে বড় সাদা হীরে
বিশ্বের সবচেয়ে বড় সাদা হীরে (White Diamond) 'দ্য রক' (The Rock) বিক্রি হয়েছে চলতি বছরের মে মাসে। এটি ২১.৯ মিলিয়ন ডলারে নিলাম করা হয়েছিল। এই হীরেটি ছিল ২২৮.৩১ ক্যারেটের। 'নিউ ইয়র্ক পোস্ট' জানিয়েছে, এই হীরেটি বিংশ শতাব্দীর শুরুতে খনি থেকে তোলা হয়েছিল। পরে এটি এক গয়না সংগ্রহকারী ব্যক্তির কাছে ছিল। যিনি এটিকে গলায় পরতেন। তারপর আট বছর পর তিনি এই হীরে বিক্রি করার সিদ্ধান্ত নেন।