Pm Modi: 'মোদীর ক্যারিয়ার নষ্ট করতে চাই না', ট্রাম্পের মন্তব্যের কী প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের?

জয়সওয়াল বলেন, 'আমি ওই ভিডিওটি দেখিনি। তবে এমন কোনও ভিডিও যদি থেকে থাকে, তা সত্য হোক বা মিথ্যা, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।'

Advertisement
'মোদীর ক্যারিয়ার নষ্ট করতে চাই না', ট্রাম্পের মন্তব্যের কী প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের?
হাইলাইটস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানাল ভারত।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ট্রাম্পের পুরোনো একটি মন্তব্য নতুন করে সামনে আসায় বিষয়টি নিয়ে সরব হয়েছে বিদেশমন্ত্রক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানাল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ট্রাম্পের পুরোনো একটি মন্তব্য নতুন করে সামনে আসায় বিষয়টি নিয়ে সরব হয়েছে বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি খতিয়ে দেখে 'যথাযথ ব্যবস্থা' নেওয়া হবে।

জয়সওয়াল বলেন, 'আমি ওই ভিডিওটি দেখিনি। তবে এমন কোনও ভিডিও যদি থেকে থাকে, তা সত্য হোক বা মিথ্যা, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।'

উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর হোয়াইট হাউসে এক ভাষণে ট্রাম্প এই মন্তব্য করেছিলেন। সেই সময় রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে দু’দেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে ছিল। যদিও সাম্প্রতিক সময়ে ভিডিওটি আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে বিতর্কের জন্ম দেয়।

ওই ভাষণে ট্রাম্প একদিকে প্রধানমন্ত্রী মোদীকে 'মহান ব্যক্তি' ও 'সময়ের পরীক্ষায় উত্তীর্ণ নেতা' বলে প্রশংসা করেন। তিনি দাবি করেন, ভারত নাকি আমেরিকাকে আশ্বাস দিয়েছে যে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। যদিও ভারত এমন কোনও আশ্বাস দেওয়ার কথা অস্বীকার করেছে।

ভাষণে ট্রাম্প বলেন, 'মোদী একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন।' এরপর কিছুটা থেমে হেসে যোগ করেন, 'আমি চাই না ‘ভালোবাসা’ শব্দটিকে নেতিবাচকভাবে নেওয়া হোক। আমি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাই না।'

ট্রাম্পের এই মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানানোর কয়েকদিন পরেই। সে সময় ভারত-মার্কিন সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছিল। তবে ভিডিওটি ফের প্রকাশ্যে আসায় কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 
 

 

POST A COMMENT
Advertisement