প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন এলন মাস্কওয়াশিংটন ডিসিতে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই বিশেষ বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের। মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন হোয়াইট হাউসে বৈঠক হওয়ার কথা। ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদী একসঙ্গে ডিনারও সারবেন। ওয়াশিংটন ডিসির ব্লেয়ার হাউসে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী।
মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উন্নয়নে দুই দেশের সংস্থাগুলির মধ্যে সহযোগিতায় জোর
ইউএস ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE) এর প্রধান এবং টেসলার সিইও ইলন মাস্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করেছেন। প্রধানমন্ত্রী এবং মাস্ক উদ্ভাবন, মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই উন্নয়নে ভারতীয় ও মার্কিন সংস্থাগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনা উদীয়মান প্রযুক্তি, উদ্যোক্তা এবং সুশাসনের ক্ষেত্রে সহযোগিতা আরও নিবিড় করার সুযোগগুলিকেও স্পর্শ করেছে। মিটিংয়ে মিঃ মাস্ক পরিবারের সদস্যদের নিয়ে আসেন।
PM Modi US Visit: PM Modi টুইট করে জানান, বৈঠক কেমন হয়েছে?
আমেরিকান এনএসএর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, 'এনএসএ মাইকেল ওয়াল্টজের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। তিনি বরাবরই ভারতের খুব ভালো বন্ধু। প্রতিরক্ষা, প্রযুক্তি এবং নিরাপত্তা ভারত-মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক এবং আমরা এই বিষয়ে চমৎকার আলোচনা করেছি। এআই, সেমিকন্ডাক্টর, স্পেস এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার
সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে এলেন মাস্ক
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে ব্লেয়ার হাউসে পৌঁছলেন টেসলার সিইও এলন মাস্ক। মাস্কের সঙ্গে তাঁর তিন সন্তানও আছেন।
पीएम मोदी से मिलने पहुंचे Elon Musk #10Tak #PMModiInUSA | @SwetaSinghAT pic.twitter.com/ccheOe2pPo
— AajTak (@aajtak) February 13, 2025
মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ও মোদীর বৈঠক
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ । এই বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যেই,প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং টেসলা সংস্থা মালিক এলন মাস্কের সঙ্গে দেখা করবেন।
#WATCH | The bilateral meeting between PM Narendra Modi and US National Security Advisor Michael Waltz begins at Blair House in Washington, DC.
— ANI (@ANI) February 13, 2025
EAM Dr S Jaishankar and NSA Ajit Doval are also in the meeting.
(Video: ANI/DD) pic.twitter.com/zG83CwKC6c
প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফর: প্রধানমন্ত্রী মোদী এবং ট্রাম্পের কর্মসূচি
১. স্থানীয় সময় দুপুর ২টো ২০ মিনিটে গ্লেয়ার হাউস ছাড়বেন প্রধানমন্ত্রী মোদী।
২. স্থানীয় সময় দুপুর ২:৩০ মিনিটে হোয়াইট হাউসে পৌঁছবেন প্রধানমন্ত্রী।
৩. দুপুর ২:৩৫ মিনিটে ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক।
৪. প্রেস বিবৃতি বিকেল ৩টে ৪০ মিনিটে জারি করা হবে।
৫. বিকেল ৪টে ১০ মিনিটে দুই নেতা একসঙ্গে নৈশভোজ সারবেন।
#WATCH | US National Security Advisor Michael Waltz arrives at Blair House in Washington, DC, for a bilateral meeting with PM Narendra Modi.
— ANI (@ANI) February 13, 2025
PM Modi is staying at the Blair House during this visit to the US. pic.twitter.com/QFc5vLwEFD
ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর অষ্টম বৈঠক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে অষ্টম বৈঠক হতে চলেছে। এই মুহূর্তে গোটা বিশ্বের চোখ এই বৈঠকের দিকে। এটাই প্রথমবার কোনও মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার এক মাস পূর্ণ হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন।