Narendra Modi: ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের ফেরাতে ৪৮ ঘণ্টায় ৮ রাষ্ট্রনেতার সঙ্গে কথা মোদীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ। ইজরায়েল এবং আমেরিকা মিলে হামলা চালিয়েছে ইরানের উপর। আর এমন পরিস্থিতিতে প্রচুর ভারতীয় সেখানে আটকে পড়েছেন। আর তা নিয়েই চিন্তায় ভারত। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর জন্য ৮টি দেশের নেতাদের সঙ্গে কথা বলছেন। মোদীর সঙ্গে কথোপকথনের সময় এই সকল রাষ্ট্রনেতারা শান্তি নিয়ে কথা বলেন বলে জানা গিয়েছে।

Advertisement
ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের ফেরাতে ৪৮ ঘণ্টায় ৮ রাষ্ট্রনেতার সঙ্গে কথা মোদীর নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • ইজরায়েল এবং আমেরিকা মিলে হামলা চালিয়েছে ইরানের উপর
  • এমন পরিস্থিতিতে প্রচুর ভারতীয় সেখানে আটকে পড়েছেন
  • ভারতীয়দের ফেরানোর জন্য ৮টি দেশের নেতাদের সঙ্গে কথা বলছেন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ। ইজরায়েল এবং আমেরিকা মিলে হামলা চালিয়েছে ইরানের উপর। আর এমন পরিস্থিতিতে প্রচুর ভারতীয় সেখানে আটকে পড়েছেন। আর তা নিয়েই চিন্তায় ভারত। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর জন্য ৮টি দেশের নেতাদের সঙ্গে কথা বলছেন। মোদীর সঙ্গে কথোপকথনের সময় এই সকল রাষ্ট্রনেতারা শান্তি নিয়ে কথা বলেন বলে জানা গিয়েছে।

আর শুধু রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলেই চুপ থাকছে না ভারত। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর কাজও চলছে পুরোদমে। এই যেমন স্পাইসজেট UAE থেকে ৪ মার্চ ৮টি স্পেশাল ফ্লাইট ভারতে নিয়ে আসছে। এই সব ফ্লাইটই ছাড়বে ফুজারিয়া এয়ারপোর্ট থেকে। এই ফ্লাইটগুলির মধ্যে ৪টি আসছে দিল্লি, ৩টি মুম্বই এবং ১টি কোচিতে। 

৩ মার্চও এমন স্পেশাল ফ্লাইট চালিয়েছে স্পাইসজেট। সেই ফ্লাইটগুলি দিল্লি, মুম্বই এবং কোচিতে ফিরে এসেছে। 

এছাড়া সৌদি এয়ারলাইনসের জেদ্দা ফ্লাইট এসভি৭৫৬-ও ভারতের দিল্লির আইজিআই এয়ারপোর্টে ফেরে। জেদ্দা হল মক্কা যাওয়ার প্রধান জায়গা। তাই মুসলিম তির্থযাত্রীরা এই রুট দিয়েই ভারতে ফিরছেন। যদিও চারটি ইন্ডিগো ফ্লাইটও জেড্ডা থেকে ভারত এসেছে। তারা দিল্লি, মুম্বই এবং কোচিতে ফিরছে। 

ভারত সরকার জানিয়েছে যে ৪ মার্চ ৫৮টি ফ্লাইট ভারতীয় সব এয়ারলাইন মধ্যপ্রাচ্য থেকে ভারতে আনতে চলেছে। এর মধ্যে ৩০টি চালাবে ইন্ডিগো। ২৩টি চালাবে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এছাড়া বিদেশি একাধিক সংস্থাও ফ্লাইট চালাবে।

এতদিনে মোটামুটি ১২১টি ফ্লাইট ক্যানসেল করা হয়েছে ভারতীয় এয়ারলাইন্সের। এছাড়া বিদেশি এয়ারলাইন্সের ৩৮৮টি ফ্লাইটও ক্যানসেল হয়েছে। 

সরকারের তরফ থেকে জানান হয় যে নাগরিকদের জন্য খুবই চিন্তিত। এমন পরিস্থিতিতে প্যাসেঞ্জারদের নিজেদের ফ্লাইট ডিটেলস চেক করার দেওয়া হয়েছে পরামর্শ। এক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে চেক করার দেওয়া হয়েছে পরামর্শ। এছাড়া সরকারের পক্ষ থেকে সমস্ত বিমান সংস্থার সঙ্গে কথা বলা হচ্ছে।

কী পরিস্থিতি? 

Advertisement

এখনও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধ থামার কোনও নামই নেই। হুঙ্কার দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারা আরও বড় হামলা করার হুমকি দিয়েছে। ও দিকে বসে নেই ইরানও। তারাও ইজরায়েলের উপর হামলা চালাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটিতেও চলছে জোরদার হামলা বলে খবর।

 

POST A COMMENT
Advertisement