Prince Andrew arrest 2026: এপস্টিন যৌন কেলেঙ্কারিতে নাম, জন্মদিনেই গ্রেফতার রাজপুত্র অ্যান্ড্রিউ

Prince Andrew arrest 2026: দাবি করা হয়েছে, ২০১০ সালে যুক্তরাজ্যের ট্রেড এনভয় হিসেবে দায়িত্বে থাকাকালীন অ্যান্ড্রু গোপন বাণিজ্যিক রিপোর্ট এপস্টিনের সঙ্গে ভাগ করেছিলেন। ভিয়েতনাম, সিঙ্গাপুর সফর এবং আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে বিনিয়োগ সংক্রান্ত তথ্যও নাকি সেই রিপোর্টে ছিল।

Advertisement
এপস্টিন যৌন কেলেঙ্কারিতে নাম, জন্মদিনেই গ্রেফতার রাজপুত্র অ্যান্ড্রিউPrince Andrew, the younger brother of King Charles III, has been arrested.

Prince Andrew arrest 2026: ব্রিটিশ রাজপরিবারে ফের বিতর্কের ঝড়। ১৯ ফেব্রুয়ারি ২০২৬, নিজের ৬৬তম জন্মদিনেই গ্রেফতার হলেন একসময়ের রাজপুত্র অ্যান্ড্রু, বর্তমানে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর নামে পরিচিত। জেফ্রি এপস্টিন যোগে ‘পাবলিক অফিসে অসদাচরণের অভিযোগে তাঁকে আটক করেছে Thames Valley Police।

পুলিশ জানিয়েছে, নরফোকের এক ষাটোর্ধ্ব ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়। তল্লাশি চালানো হয়েছে স্যান্ড্রিংহাম এস্টেটের উড ফার্ম এবং বার্কশায়ারের রয়্যাল লজে। তদন্ত এখনও প্রক্রিয়াধীন। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন তিনি।

এই মামলার সূত্রপাত সাম্প্রতিক সময়ে আমেরিকায় প্রকাশিত এপস্টিন সংক্রান্ত বিপুল নথি ঘিরে। অভিযোগ, ২০১০ সালে যুক্তরাজ্যের ট্রেড এনভয় হিসেবে দায়িত্বে থাকাকালীন অ্যান্ড্রু গোপন বাণিজ্যিক তথ্য এপস্টিনের সঙ্গে শেয়ার করেছিলেন। ভিয়েতনাম, সিঙ্গাপুর সফর এবং আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে বিনিয়োগ সংক্রান্ত তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। রাজতন্ত্রবিরোধী সংগঠন রিপাবলিক পুলিশের কাছে অভিযোগ জানিয়ে পদক্ষেপের দাবি তোলে।

উল্লেখ্য, এপস্টিন যোগের জেরে আগেই রাজকীয় উপাধি হারিয়েছিলেন অ্যান্ড্রু। যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করলেও ২০২২ সালে একটি দেওয়ানি মামলার নিষ্পত্তি করেন তিনি। এদিকে Charles III পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। তদন্তে প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাকিংহাম প্যালেস।

 

POST A COMMENT
Advertisement