Brics-এ Western Countries-দের কটাক্ষ Putin-এরবিশ্ব অর্থনীতিতে কার দাপট বেশি? G7, না কি BRICS? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে কূটনৈতিক মহলকে। BRICS Business Summit 2026-এ সরাসরি G7 দেশগুলির অর্থনৈতিক গুরুত্ব নিয়ে প্রশ্ন তুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে BRICS-এর ক্রমবর্ধমান প্রভাবের কথাও তুলে ধরেন। পুতিনের দাবি, বর্তমানে বিশ্ব অর্থনীতিতে সব মিলিয়ে BRICS দেশগুলির অংশীদারিত্ব প্রায় ৪০ শতাংশ। অন্য দিকে G7 দেশগুলির অংশীদারিত্ব প্রায় ১৮ শতাংশ। পরিসংখ্যান তুলে ধরে রুশ প্রেসিডেন্ট বলেন, BRICS-এর অর্থনৈতিক শক্তি দ্রুত বাড়ছে। G7-এর গুরুত্ব নিয়েও কটাক্ষ করেন। পুতিন বলেন, 'ওঁদের G7 বলা হয় কেন, তা আমার জানা নেই।'
G7-এর তুলনায় BRICS-এর পাওয়ার বাড়ছে?
BRICS-কে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট হিসেবে তুলে ধরেছেন পুতিন। তাঁর মতে, বিশ্ব অর্থনীতিতে এখন বড় পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে BRICS-এর সদস্য দেশগুলির প্রভাবও বাড়ছে।
রুশ প্রেসিডেন্টের বক্তব্যে ভারতের প্রসঙ্গও উঠে আসে। বিশ্ব অর্থনীতিতে ভারতের অবদান দ্রুত বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, আগামী দিনে অর্থনৈতিক শক্তির ভারসাম্যে আরও পরিবর্তন দেখা যেতে পারে।
শুধু সদস্য দেশগুলির মধ্যে সীমাবদ্ধ না থেকে BRICS-এর বাইরের দেশগুলির সঙ্গেও সহযোগিতা বাড়ানোর বার্তা দিয়েছেন পুতিন। অর্থাৎ, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিতে BRICS-এর পরিধি আরও বড় করার পরিকল্পনার কথাই তাঁর বক্তব্যে উঠে এসেছে।
পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে অভিযোগ পুতিনের
BRICS-এর বাড়তে থাকা প্রভাব নিয়ে পশ্চিমী দেশগুলির সঙ্গে প্রতিযোগিতার কথাও বলেন পুতিন। তাঁর অভিযোগ, পশ্চিমের কয়েকটি দেশ নিজেদের পুরনো অর্থনৈতিক প্রভাব ফেরানোর চেষ্টা করছে। BRICS-কে দুর্বল করার জন্য বিভিন্ন স্তরে চাপ তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রাশিয়ার উপর পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার প্রসঙ্গও তোলেন পুতিন। তাঁর দাবি, মস্কোর বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হলেও রাশিয়া নিজের অর্থনৈতিক কার্যকলাপ ধরে রাখতে পেরেছে।
তবে পুতিনের বক্তব্যকে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটেই দেখা হচ্ছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। BRICS-এর মঞ্চে সেই অবস্থানই ফের তুলে ধরলেন রুশ প্রেসিডেন্ট।
'BRICS-এ এখন ২১ দেশের পরিবার', বললেন মোদী
একই অনুষ্ঠানে BRICS-এর ২০ বছরের যাত্রার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, ২০০৬ সালে মাত্র চারটি দেশ নিয়ে এই জোটের পথচলা শুরু হয়েছিল। এখন সদস্য দেশ এবং অংশীদার দেশ মিলিয়ে BRICS-এর পরিবারে ২১টি দেশ রয়েছে।
মোদীর দাবি, বর্তমানে BRICS দেশগুলি বিশ্বের প্রায় ৫০ শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। বিশ্ব GDP-র প্রায় ৪০ শতাংশ এবং বিশ্বের মোট বাণিজ্যের ২৫ শতাংশেরও বেশি এই দেশগুলির সঙ্গে যুক্ত।
গত দুই দশকে BRICS-এর অর্থনৈতিক বৃদ্ধির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, এই সময়ে গোটা বিশ্বের GDP যেখানে প্রায় আড়াই গুণ বেড়েছে, সেখানে BRICS দেশগুলির সম্মিলিত GDP প্রায় সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে। BRICS