Putin's Girlfriend : এই সুন্দরী মহিলাই নাকি পুতিনের গার্লফ্রেন্ড! চিনে নিন...

Russia-Ukraine War : পুতিনের কথিত বান্ধবীকে নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম। ব্যক্তিগত জীবনে পুতিনকে খুবই রোমান্টিক বলা হয়। প্রায় এক দশক ধরে, তাঁর নাম আলিনা কাবায়েভার সঙ্গে যুক্ত হয়েছে। তিনি একজন জিমন্যাস্ট। ৩৮ বছর বয়সী কাবায়েভা অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন।

Advertisement
এই সুন্দরী মহিলাই নাকি পুতিনের গার্লফ্রেন্ড! চিনে নিন...রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি-গেটিইমেজেস
হাইলাইটস
  • এই সুন্দরী মহিলাই নাকি পুতিনের গার্লফ্রেন্ড
  • চিনে নিন তাঁকে
  • জানুন বিস্তারিত তথ্য

Russia-Ukraine War : ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এ নিয়ে সারা আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা বেড়েছে। পুতিনের কথিত বান্ধবীকে নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম। ব্যক্তিগত জীবনে পুতিনকে খুবই রোমান্টিক বলা হয়। প্রায় এক দশক ধরে, তাঁর নাম আলিনা কাবায়েভার সঙ্গে যুক্ত হয়েছে। তিনি একজন জিমন্যাস্ট। ৩৮ বছর বয়সী কাবায়েভা অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন। আলিনা কাবায়েভাকে প্রেসিডেন্ট পুতিনের যমজ সন্তানের মা বলেও মনে করা হয়।

পুতিন এবং আলিনা কতদিন ধরে একে অপরকে ডেট করছেন?
২০০৮ সালে প্রথমবারের মতো পুতিনের সঙ্গে আলিনার নাম জড়ায়। মিডিয়া টাইকুন এবং সাবেক কেজিবি স্পাই আলেকজান্ডার লেবেদেভের মস্কো থেকে প্রকাশিত সংবাদপত্র এ দাবি করেছে। ২০১৩ সালে, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তার স্ত্রী লিউডমিলাকে ডির্ভোস দেন। এর পর অ্যালিনাকে 'রাশিয়ার ফার্স্ট লেডি' বলা শুরু হয়। তারপরে তিনি প্রকাশ্যে অস্বীকার করেন যে পুতিনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক রয়েছে বলে। কিন্তু থেমে থাকেনি তাঁদের সম্পর্কের গুঞ্জন। বলা হয়েছিল যে দুজনেই গোপনে বাগদান করেছিলেন এবং তারপর বিয়ে করেন। এর পর পারিবারিক অনুষ্ঠানও ছিল।

২০১৬ সালে, আলিনাকে জনসমক্ষে একটি আংটি পরতে দেখা যায়। যা তখন তাকে ক্যামেরার চোখ থেকে বাঁচাতেও দেখা যায়। এর পরে, অনেক অনুষ্ঠানে, তিনি তাঁর বিয়ের আংটি নিয়ে হাজির হন। যা গুজবকে আরও বাড়িয়ে তোলে। আলিনা এবং পুতিনের সন্তান রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সালে আলিনা অন্তঃসত্ত্বা বলে এমনটা রটতে থাকে। আসলে, তখন তিনি একটি জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিলেন। এই প্রোগ্রামে, তাঁকে একটি ঢিলেঢালা ফিটিং লাল পোশাকে দেখা গেছে। বলা হয়েছিল বেবি বাম্প লুকানোর জন্য তিনি ওই পোশাকটি পরেছিলেন।

পুতিনের বিয়ের খবর

এরপর রাশিয়ার একটি পত্রিকা তাঁদের প্রতিবেদনে আলিনা ও পুতিনের বাগদানের খবর প্রকাশ করে। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। পুতিন এবং আলিনার সন্তানদের নিয়ে আলোচনা শুরু হয় যখন তাঁদের দুজনের ছবি একসঙ্গে প্রকাশ পেতে শুরু করে। তবে রুশ প্রেসিডেন্ট তাঁর পরিবার ও ব্যক্তিগত জীবনের কথা সবসময় গোপন রেখেছেন।

Advertisement

আলিনা কাবায়েভা কে?
এলিনা মারাতোভনা কাবায়েভা একজন রাশিয়ান রাজনীতিবিদ, মিডিয়া ম্যানেজার এবং অবসরপ্রাপ্ত জিমন্যাস্ট। আলিনার জন্ম তখনকার সোভিয়েত ইউনিয়নের অংশ উজবেকিস্তানে। ১২ মে, ১৯৮৩ সালে। তাঁর পরিবারের সদস্যরা খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন। আলিনার বাবা মারাত কাবায়েভা ছিলেন একজন পেশাদার ফুটবল খেলোয়াড়। তাঁর বাবার মতো, আলিনাও খেলাধুলায় ক্যারিয়ার গড়তে শুরু করেছিলেন। মাত্র তিন বছর বয়সে। আলিনাকে রিদমিক জিমন্যাস্টের উদীয়মান তারকা হিসাবে দেখা হয়েছিল।  ২০০০ সালে সিডনির এথেন্স গেমসে আলিনা জিমন্যাস্টে ব্রোঞ্জ পদক জেতেন। তারপরে তিনি ২০০৪ এথেন্স গেমসের স্বর্ণপদক জেতেন। আলিনাকে সর্বকালের অন্যতম সফল জিমন্যাস্ট হিসাবে বিবেচনা করা হয়। তিনি তাঁর কেরিয়ারে ২টি অলিম্পিক পদক, ১৪টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২১টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পদক জিতেছেন। খেলাধুলা থেকে অবসর নেওয়ার পর আলিনা রাজনীতিতে তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁকে ইউনাইটেড রাশিয়া পার্টি থেকে সংসদ সদস্য করা হয়েছিল। এরপর তাঁকে জাতীয় গণমাধ্যম গ্রুপের চেয়ারপার্সন করা হয়। 

POST A COMMENT
Advertisement