Eid Prayer : রাস্তায় বা ইদগাহে নমাজ পড়া যাবে না, বড় সিদ্ধান্ত UAE-র

UAE-র নির্দেশ, চলতি বছর ইদ-উল-ফিতরের নমাজ শুধুমাত্র মসজিদের ভিতরেই অনুষ্ঠিত হবে। বাইরে নয়। প্রচলিত রীতি অনুযায়ী খোলা মাঠ বা নির্দিষ্ট ইদগাহে জমায়েত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
রাস্তায় বা ইদগাহে নমাজ পড়া যাবে না, বড় সিদ্ধান্ত UAE-র   প্রতীকী ছবি
হাইলাইটস
  • ইদের দিন এতদিন পর্যন্ত মসজিদের বাইরে জড়ো হয়ে নমাজ পড়া হত
  • তবে এবার তা নিষিদ্ধ করা হল

ইদের দিন এতদিন পর্যন্ত মসজিদের বাইরে জড়ো হয়ে নমাজ পড়া হত। তবে এবার তা নিষিদ্ধ করা হল। এই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসন। 

UAE-র নির্দেশ, চলতি বছর ইদ-উল-ফিতরের নমাজ শুধুমাত্র মসজিদের ভিতরেই অনুষ্ঠিত হবে। বাইরে নয়। প্রচলিত রীতি অনুযায়ী খোলা মাঠ বা নির্দিষ্ট ইদগাহে জমায়েত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। 

এক সরকারি বিবৃতিতে ইউএই-র ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও জাকাত বিষয়ক জেনারেল অথরিটি জানিয়েছে, 'এই বছর ইদের নমাজ বাইরে খোলা জায়গায় পড়া যাবে না। মসজিদেই অনুষ্ঠিত হবে।  প্রশাসনস তাদের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে।' 

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ন্যাশনাল ইমারজেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং দুবাই ও শারজার ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে সমন্বয় করে। সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রতিবছর ইদের নমাজে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বিশেষ করে খোলা মাঠে বা ইদগাহে হাজার হাজার মুসল্লি একসঙ্গে নমাজ পড়েন। কিন্তু এ বছর সেই ধরনের বৃহৎ জমায়েত এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের মতে, মসজিদের মধ্যে নমাজ সীমাবদ্ধ রাখলে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে। 

সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশের সমস্ত মসজিদকে এই বিশেষ নামাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও নিরাপদে নমাজ আদায় করতে পারেন। 

বিবৃতিতে উল্লেখ, 'জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি আমিরাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে ঈদের নামাজ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।'
 

POST A COMMENT
Advertisement